National

টিকায় উৎসাহ বাড়াতে মদের দামে ছাড়

এমনও একটি জায়গা রয়েছে যেখানে টিকা নিতে উৎসাহ বাড়াতে প্রশাসন এক অভিনব উদ্যোগ নিল। মদের দামে ছাড় দেওয়ার কথা ঘোষণা হয়েছে সেখানে।

মানুষকে টিকা গ্রহণে উৎসাহ দিতে ভারতের বিভিন্ন কোণায় ইতিমধ্যেই নানা ধরনের প্রশাসনিক উদ্যোগ নজর কেড়েছে। তবে এবার যে উদ্যোগ দেখা গেল তা রীতিমত দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছে।

ভারতেরই একটি অংশের মানুষকে টিকাগ্রহণে উৎসাহ দিতে এবার মদের দামে ছাড়ের ঘোষণা করেছে সেখানকার প্রশাসন। বলা হয়েছে যদি কারও টিকার ২টি ডোজ সম্পূর্ণ করা থাকে তাহলে তাঁকে মদের দামের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। যদি তিনি মদ কিনতে যান তাহলে লাইসেন্স প্রাপ্ত দোকান তাঁকে ১০ শতাংশ কম দামে তাঁর পছন্দের মদ বিক্রি করবে।

এভাবে আদপে মানুষকে করোনার প্রতিষেধকের ২টি ডোজ সম্পূর্ণ করায় উৎসাহ দেওয়া হচ্ছে। এতে যাঁরা ২টি ডোজ নিতে গড়িমসি করছেন তাঁরা এবার মদের দামে ছাড় পাওয়ার আশায় দ্রুত ২টি ডোজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন বলে মনে করছে প্রশাসন।

মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় এই উদ্যোগ নিয়েছে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই ঘোষণায় সেখানকার সুরাপ্রেমী মানুষজন খুশি হলেও খুশি হতে পারেননি বিজেপি বিধায়ক যশপাল সিং সিসোদিয়া।

করোনার প্রতিষেধকের ২টি ডোজ সম্পূর্ণ করার সার্টিফিকেট দেখাতে পারলে মদের দামে ১০ শতাংশ ছাড় জেলায় মদের প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়াবে বলে মনে করছেন সিসোদিয়া। যা সঠিক নয় বলে জানান তিনি।

প্রসঙ্গত মধ্যপ্রদেশে কিন্তু বিজেপির শাসন রয়েছে। সেখানে প্রশাসনিক সিদ্ধান্তে বিজেপি বিধায়কের খোলাখুলি বিরোধিতা কিন্তু বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026