National

স্ত্রীকে আস্ত তাজমহল উপহার দিলেন স্বামী

সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন তাঁর স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। এবার আরও একটি তাজমহল তৈরি হল দেশে। জীবিত স্ত্রীকে তা উপহার দিলেন স্বামী।

স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় তৈরি হয়েছিল তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান ২২ বছর ধরে ২০ হাজার শ্রমিকের সাহায্যে বিশ্বের এই অন্যতম আশ্চর্যের জন্ম দিয়েছিলেন।

এবার দেশে তৈরি হল আরও এক তাজমহল। যা এক ব্যক্তি তাঁর স্ত্রীকে উপহার দিলেন। মধ্যপ্রদেশের বুরহানপুরে ৯০ বর্গ মিটার জায়গা জুড়ে বানানো হয়েছে নতুন তাজমহলটি। তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩ বছর।

২ জন ইঞ্জিনিয়ার এই নয়া তাজমহলের নকশা তৈরি করেন। তাঁদের মধ্যে ১ জন মুস্তাক আলি। এই তাজমহল তৈরি করিয়েছেন বুরহানপুরের বাসিন্দা আনন্দ প্রকাশ চোকসি। যেটি আদপে তাঁর পরিবারের বসতবাড়ি।

তাজমহলের অনুকরণে তৈরি বাড়ির অন্দরমহল, ছবি – আইএএনএস

শাহজাহান তাজমহল বানিয়েছিলেন স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। আনন্দ প্রকাশও তাজমহল বানালেন তাঁর স্ত্রী মঞ্জুষার প্রতি ভালবাসা উজাড় করে দিতে। তবে স্ত্রী জীবিত থাকা অবস্থাতেই আনন্দ প্রকাশ তাঁর তাজমহল তৈরি করে ফেললেন।

পেশায় শিক্ষক আনন্দ প্রকাশ চোকসির বক্তব্য, মমতাজ বুরহানপুরে মারা গিয়েছিলেন। তাই অনেকেই ভাবেন তাহলে কেন বুরহানপুরে তাজমহল তৈরি করেননি শাহজাহান।

বুরহানপুরের ঐতিহাসিক গুরুত্বকে রেখেই নিজের বাড়িকে তাজমহলের আদলে বানানোর সিদ্ধান্ত নেন আনন্দ প্রকাশ। তাঁর তাজমহলকে ৮০ ফুট উঁচু করতে চেয়েছিলেন আনন্দ প্রকাশ। কিন্তু সরকার সে অনুমতি তাঁকে দেয়নি। যাঁরা ভ্রমণ পিপাসু তাঁদের জন্য এক দ্রষ্টব্য হয়ে উঠেছে এই নয়া তাজমহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026