National

দ্বিতীয় ডোজ নেওয়ার পরই মৃত্যু মহিলার, পরিবারের অন্য অভিযোগ

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরই মৃত্যু হল এক মহিলার। যা নিয়ে হুলস্থূল হয়ে গেল হাসপাতালে। যদিও মৃত্যুর পিছনে অন্য কারণ দেখছে পরিবার।

তাঁর মেয়ের বিয়ে সামনেই। তার আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে হাজির হন এক মহিলা। তাঁকে টিকা প্রদানও করা হয়। টিকা গ্রহণের পর ওই মহিলা হাসপাতাল থেকে বেরিয়েও আসেন।

ভাদুয়া গ্রামের বাসিন্দা ওই মহিলা বাড়ি ফেরার পথে রাস্তায় অসুস্থ বোধ করতে শুরু করেন। একসময় লুটিয়ে পড়েন রাস্তায়। তাঁকে দ্রুত পরিবারের লোকজন নিয়ে ছোটেন ওই হাসপাতালে, যেখান থেকে তিনি টিকা নিয়ে ফিরছিলেন। সেখানে নিয়ে যাওয়ার পর তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদের সদর হাসপাতালে। রিঙ্কুদেবী নামে ওই মহিলার মৃত্যুর পর হাসপাতালে চড়াও হন ক্ষুব্ধ আত্মীয় স্বজন। সেখানে হাসপাতালে ভাঙচুর চালান তাঁরা। তাঁদের হাতে নিগৃহীত হন হাসপাতালের কয়েকজন কর্মী ও ২ চিকিৎসক।

কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে অন্য রাস্তা দিয়ে হাসপাতাল থেকে পালান ২ চিকিৎসক। পরে প্রায় ১০০ জনের ওপর পুলিশ হাজির হয়ে পরিস্থিতি সামাল দেয়।

পরিবারের তরফে অবশ্য করোনা প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছেনা। তাঁরা আঙুল তুলছেন চিকিৎসকদের দিকে।

মৃতার পরিবারের দাবি, টিকার বদলে ওই মহিলাকে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তার জেরেই এই মৃত্যু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। যা হাতে পেলে তাঁরা নিশ্চিত হতে পারবেন মৃত্যুর আসল কারণ সম্বন্ধে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026