National

প্রাতরাশ খেয়ে হাসপাতালে ৫৬ ছাত্র

প্রাতরাশ প্রত্যেকদিনের মতই খেতে বসেছিল তারা। তারিয়ে উপভোগও করছিল সুস্বাদু খাবার। কিন্তু তার পরেই বিপত্তি। ৫৬ জন ছাত্রকে নিয়ে ছুটতে হল হাসপাতালে।

সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতই তাদের প্রাতরাশ পরিবেশন করা হয়েছিল। আবাসিক স্কুল হওয়ায় সেখানে থেকেই পড়াশোনা করতে হয় ছাত্রদের। যাকে অনেকে বোর্ডিং স্কুল বলে থাকেন।

প্রতিদিনের মত বৃহস্পতিবারও ছাত্ররা প্রাতরাশের টেবিলে হাজির হয়েছিল। মূলত অষ্টম ও নবম শ্রেণির ছাত্ররা টেবিলে হাজির হয়।

তাদের উত্তপম পরিবেশন করা হয়। সুস্বাদু এই খাবার দক্ষিণ ভারতে যথেষ্ট জনপ্রিয়। ফলে তা বেশ তারিয়েই উপভোগ করে ছাত্ররা।

বিপত্তিটা ঘটে খাবার খাওয়ার পরে। খাবার শেষ করার পর এক এক করে ছাত্র অসুস্থ হয়ে পড়তে থাকে। তাদের নিয়ে হুলস্থূল পড়ে যায়।

স্কুল কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে তাদের এক এক করে হাসপাতালে পাঠাতে থাকেন। এমন করে ৫৬ জন ছাত্র হাসপাতালে ভর্তি হয়। হৈহৈ পড়ে যায় গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিশ্বরাধ্যা বিদ্যাবর্ধকা রেসিডেন্সিয়াল স্কুলে।

হাসপাতালে চলছে অসুস্থ ছাত্রদের চিকিৎসা, ছবি – আইএএনএস

কেন এমনটা হল? তার কারণ খুঁজতে গিয়ে উত্তপম রান্নার বাসনে পাওয়া যায় এই ভয়ংকর কাণ্ডের সূত্র। দেখা যায় যে সেখানে খাবারের মধ্যে রয়েছে একটি সাপ।

মরা সাপটিকে খাবারের মধ্যে থেকে বার করে আনা হয়। এই সাপই রান্নার সঙ্গে মিশে ৫৬টি ছাত্রকে হাসপাতালে পাঠিয়ে ছেড়েছে।

ঘটনার পর ওই আবাসিক স্কুলে আতঙ্কের পরিবেশ রয়েছে। হাসপাতালে ভর্তি সব ছাত্র আপাতত চিকিৎসাধীন তবে বিপদমুক্ত বলে জানা গেছে। কীভাবে সাপটি এল ও কাদের গাফিলতিতে এই কাণ্ড, সবদিক তদন্ত করে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026