National

বিদেশ থেকে ফিরল শতাব্দী প্রাচীন অন্নপূর্ণা বিগ্রহ, মন্দিরে এল রূপোর পালকিতে

১০৮ বছর আগে দেবী অন্নপূর্ণার বিগ্রহটি চুরি হয়েছিল। তারপর তা দেশের সীমা পার করে পৌঁছে যায় বিদেশে। ১০৮ বছর পর খোঁজ মিলল তার। ফেরত এল বিদেশ থেকে।

১০৮ বছর আগের কথা। তখন কাশী থেকে একটি অমূল্য দেবী অন্নপূর্ণার বিগ্রহ চুরি যায়। তারপর আর তার কোনও খোঁজ ছিলনা। চোরাচালানকারীরা তা বিদেশে বিক্রি করে দেয়।

বিদেশে ভারতের বহু অনন্য শিল্পকীর্তিই বিক্রি হয়ে গেছে। এটিও তার একটি। কানাডায় অবশেষে এই ১০৮ বছর পর তার খোঁজ পাওয়া যায়। তারপরই তা ভারতে ফেরত আনার বন্দোবস্ত করা হয়। শতবর্ষ পার করে যা ফের কাশীতে ফেরত আসে।

সোমবার সাড়ম্বরে সেই বিগ্রহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে নিয়ে আসেন কাশী বিশ্বনাথ মন্দিরে। একটি রুপোর পালকিতে করে মন্ত্রোচ্চারণের মধ্যে দেবী অন্নপূর্ণার এই প্রাচীন মূর্তি আসে মন্দিরে।

বিশ্বনাথ মন্দির চত্বরের ঈশান কোণে দেবী অন্নপূর্ণার আলাদা একটি মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বিশেষ পূজা ও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে যথাযথ নিয়ম পালনের মধ্যে দিয়েই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

মন্দির সংস্কারের জন্য মন্দিরের যে আরও ৫ বিগ্রহ সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বিগ্রহদেরও এদিনই ফের প্রতিষ্ঠিত করা হয় মন্দিরে।

পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ। ২ দিনের সফরে তিনি বারাণসীতে এসেছেন। আরও বেশ কিছু প্রকল্প কতদূর এগিয়েছে তারও খোঁজখবর নেন তিনি। ঘুরে দেখেন কাজকর্ম কেমন চলছে। যার মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির করিডরের কাজও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026