National

ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মার্চের পর সর্বনিম্ন দৈনিক মৃত্যু

ভারতবাসীকে ফের স্বস্তি দিল করোনার প্রাত্যহিক খতিয়ান। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু ৮ মাসে সর্বনিম্ন হল। যা অবশ্যই করোনা চিন্তা কিছুটা হলেও লাঘব করেছে।

একদিন আগেই ২০২০ সালের মার্চে দেশে অ্যাকটিভ রোগী যেখানে ছিল সেখানে পৌঁছয় দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। যা অবশ্যই দেশবাসীর জন্য সুখবর বয়ে এনেছিল। তার ঠিক একদিন পর ফের সুখবর বয়ে আনল খতিয়ান।

গত একদিনে দেশে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২২৯ জন। গত ফেব্রুয়ারি মাসের পর এখানে একদিনে সংক্রমণ নামেনি দেশে। এমনকি তা বাড়তে বাড়তে তারপর এক সময় দেশে একদিনে ৪ লক্ষ ১৪ হাজারের ওপর সংক্রমণও দেখা গেছে।

এদিনের এই সংক্রমণ পতন অবশ্যই সেদিক থেকে ভাল খবর। এদিন দেশে যে মোট সংক্রমিতের খোঁজ মিলেছে তার মধ্যে শুধু কেরালাতেই সংক্রমিত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। পশ্চিমবঙ্গে সংক্রমিত হয়েছেন ৮৭৫ জন।

শুধু সংক্রমণ বলেই নয়, দৈনিক মৃত্যুও স্বস্তি বয়ে এনেছে। এদিন ১২৫ জন মানুষের মৃত্যু হয়েছে দেশে। যা গত মার্চ মাসের পর সর্বনিম্ন। এটাও অবশ্যই সকলের জন্য স্বস্তির।

এদিন কেরালা মৃত্যুর নিরিখে ৩ অঙ্ক ছেড়ে ২ অঙ্কে নেমেছে। ৬৫ জনের মৃত্যু হয়েছে একদিনে। অন্যদিকে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৮ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১১ জনের।

ভারতে এদিন মাত্র ৩টি রাজ্যে ২ অঙ্কে মৃত্যু পাওয়া গিয়েছে। যার মধ্যে একটি পশ্চিমবঙ্গ। এদিন অ্যাকটিভ রোগী আরও কমে ১ লক্ষ ৩৪ হাজার ৯৬ জনে ঠেকেছে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026