National

ঘোড়া কেনাবেচা নিয়ে বিক্ষোভ, আটক ডিএমকে নেতা স্ট্যালিন সহ ৮৬ ডিএমকে বিধায়ক

তামিলনাড়ু বিধানসভা থেকে এদিন বার করে দেওয়া হল ডিএমকে নেতা এম কে স্ট্যালিন সহ ৮৬ জন ডিএমকে বিধায়ককে। ২টি টিভি চ্যানেলের করা স্টিং অপারেশনে দেখা গেছে গত ১৮ ফেব্রুয়ারি পালানিস্বামী ও পনিরসেলভমকে সরকার গড়ার সুযোগ দিতে ঘোড়া কেনাবেচা হয়। বিধায়কদের অর্থ দেওয়া হয় বলেও স্টিং অপারেশনে দাবি করা হয়। বিষয়টি এখন মাদ্রাজ হাইকোর্টের বিচারাধীন।

এদিন সেই ইস্যু নিয়ে বিধানসভায় আলোচনা চান ডিএমকে নেতা স্ট্যালিন। কিন্তু তাতে রাজি হননি স্পিকার পি ধনপাল। তারপরই ডিএমকে বিধায়কেরা চিৎকার শুরু করেন। পণ্ড হয়ে যেতে বসে বিধানসভার কাজ।

কিছুক্ষণ এমন চলার পর স্পিকার মার্শালদের ডেকে স্ট্যালিন সহ ডিএমকের ৮৬ বিধায়ককে বিধানসভা কক্ষ থেকে বার করে দেন। স্ট্যালিনের নেতৃত্বে বিধায়কেরা বিধানসভা চত্বরের বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তারপরই তাঁদের আটক করে পুলিশ।

তামিলনাড়ু বিধানসভায় ৮৯ জন বিধায়ক ডিএমকে-র। এদিন তারমধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন। যারমধ্যে একজন ডিএমকে সুপ্রিমো এম করুণানিধি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026