National

বিরাট কোহলির মেয়েকে নোংরা হুমকি দেওয়ায় গ্রেফতার যুবক

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ছোট্ট মেয়েকে নোংরা হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রথমে মনে করা হয়েছিল হুমকি এসেছে পাকিস্তান থেকে।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে। দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। গোটা দেশ এই হারে মর্মাহত। অনেকে ভারতীয় ক্রিকেট দলের প্রতি নানা অভিযোগ ও ক্ষোভ খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন। কিন্তু কেউ যে এই হারের জন্য বিরাট কোহলির ছোট্ট মেয়েকে এমন নোংরা হুমকি দিতে পারে তা বোধহয় বিশ্বাস করা কঠিন। তাও আবার ভারতে বসে!

বিরাট কোহলির মেয়েকে বলপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করবে বলে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেয় একজন। যা হৈচৈ ফেলে দেয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করেছিল হুমকি হয়তো পাকিস্তান থেকে এসেছে। কিন্তু তদন্ত শুরু করে তারা তাজ্জব হয়ে যায়।

ভারতের হায়দরাবাদ থেকে এই হুমকি এসেছে বলে জানতে পারে পুলিশ। এও জানতে পারে এটা ২৩ বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মীর কাজ। পুলিশ তাকে খুঁজে বার করে। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করার আগে ওই যুবক একটি অনলাইন খাবারের সংস্থায় কাজ করত। তাকে হায়দরাবাদ থেকে মুম্বই নিয়ে আসা হয়েছে। পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কেন সে এমন নোংরা পোস্ট করল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতের নাম রামনগেশ আকুবাথিনি। সে এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের পোস্ট করেছে কিনা তাও খোঁজ নিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026