প্রতীকী ছবি
মা মারা যাওয়ার পর তাকে আর সঙ্গে রাখতে চায়নি মদ্যপ বাবা। ৮ বছরের নাবালিকা মা হারা মেয়েটিকে তখন কলকাতা থেকে দিল্লি নিয়ে যান তার কাকিমা। সেখানে যে তাকে ভাল ভাবে রাখা হয়েছিল তা নয়। অন্যের বাড়িতে কাজ করতে পাঠানো হত তাকে। চলত দৈনিক নির্যাতন। এতো তবু বোঝা গেল। তারওপর কাকার ধর্ষণেরও শিকার হতে হয় ছোট্ট মেয়েটাকে। দিনের পর দিন। এভাবে ২ বছর চলার পর আর সহ্য হয়নি মেয়েটির। কাকার বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। ২০১৪ সালে ১০ বছরের মেয়েটিকে একটি বাসের মধ্যে থেকে উদ্ধার করে আশ্রয় দেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারপর ২ বছর কেটে যাওয়ার পর আদালতে অভিযোগও দায়ের করে সংস্থা। অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় কাকার শাস্তি পাওয়ার সম্ভাবনা কমছিল। তেমন কোনও স্পষ্ট প্রমাণের অভাবে ছাড়াও পেয়ে যেত কাকা আখতার আহমেদ। কিন্তু শেষ রক্ষা হলনা। দিল্লির একটি আদালতে এই মামলার বিচারক বিনোদ যাদব মামলা চলাকালীন প্রমাণ হিসাবে হাতে পান একটি স্কেচ। যা ওই কিশোরী ক্রেয়ন রং দিয়ে এঁকেছে। তাতে দেখা যাচ্ছে তার হাতে কয়েকটি বেলুন ধরা রয়েছে। বাড়ি ফাঁকা। মেঝেতে পড়ে আছে তার পরনের জামাকাপড়। নগ্ন অবস্থায় সে বেলুন হাতে দাঁড়িয়ে আছে। গোটা আঁকা জুড়েই ধূসর সব রঙ ব্যবহার করা হয়েছে। এই স্কেচই মোক্ষম হয়ে গেল। বিচারক জানিয়ে দেন, এই স্কেচ থেকে পরিস্কার কিশোরীর সঙ্গে বাড়িতে কেউ যৌন অত্যাচার করেছে। কাকাই যে এই কাণ্ড ঘটিয়েছে তা প্রমাণ হওয়ার পর তাকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…