দুধ বিক্রেতা, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
একটি ব্লুটুথ লাগানো থাকে হাওয়াই চটিতে। হাওয়াইতেই লুকোনো থাকে সিম সকেট, ব্যাটারি, কলিং ডিভাইস সহ অন্য যন্ত্রাংশ। তা পরীক্ষার্থীর পায়ে থাকে। হাওয়াই পরে পরীক্ষা দিতে ঢুকতেই পারে একজন। কোনও সন্দেহ করার জায়গা নেই। কারণ ব্লুটুথ নজরে পড়েনা।
এদিকে পরীক্ষার্থীর কানের ভিতরের অংশে এমনভাবে একটি শোনার যন্ত্র লাগানো থাকে যা বাইরে থেকে দেখা যায়না। ফলে তাকে ধরা মুশকিল। তবে এই বিশেষ হাওয়াই সহ পুরো সেট কিনতে পড়ে ৬ লক্ষ টাকা।
এটি কিনলে পরীক্ষার্থীকে পরীক্ষার আগে একটি গোপন জায়গায় পরীক্ষা দেওয়া অভ্যাসও করানো হয়। পরীক্ষার্থী সেখানে সব যন্ত্রের সাহায্যে পরীক্ষা দেওয়া অভ্যাস করে দেখে।
এভাবেই রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার্স বা আরইইটি পরীক্ষায় নকল করা চলছিল। যা অবশেষে ধরা পড়ে গত মাসে। তারপর থেকেই এই চক্রের কিংপিনকে ধরার চেষ্টা চালাচ্ছিল পুলিশ।
একটি কোচিং সেন্টার চালানো তুলসারাম কালের কোচিং দেওয়ার আড়ালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীদের এই যন্ত্র বেচার ব্যবসা চালাত। এটা জানতে পারে পুলিশ। কিন্তু তুলসারাম নিজেই আগে ৩ বছর পুলিশে কাজ করেছিল। ফলে তার জানা ছিল পুলিশ কীভাবে কাজ করে।
তাই তুলসারাম ঘনঘন বাসস্থান বদলাতে থাকে। রাজস্থানের আজমের, সিকার, যোধপুর হয়ে সে এসে লুকিয়ে ছিল জয়পুরে। সেখানেই আজমের রোডে যে বাড়িতে সে গা ঢাকা দিয়েছিল সেখানে দুধওয়ালা সেজে হাজির হয় পুলিশ।
এছাড়া বাড়ি পরিস্কার করার লোকজন, ডেলিভারি বয় সেজেও পুলিশ তুলসারামের সম্বন্ধে খোঁজ নেয়। তারপর তাকে গ্রেফতার করে। আর কারা এই চক্রের সঙ্গে জড়িত তার খোঁজ করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…