National

মৃতদের নামে লাইফ সার্টিফিকেট ইস্যু করে বেকায়দায় ২ চিকিৎসক

তাঁদের মৃত্যু হয়েছে আগেই। কিন্তু তাঁদের নামে লাইফ সার্টিফিকেট ইস্যু করেছিলেন ২ চিকিৎসক। এবার তাঁদের বিরুদ্ধে শুরু হল পদক্ষেপ গ্রহণ।

যাঁরা পেনশন পান তাঁদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। ওটাই সরকারের খাতায় তাঁদের জীবন প্রমাণ। তার ভিত্তিতেই সারাবছর তিনি সরকারের কাছ থেকে পেনশন পান।

এই লাইফ সার্টিফিকেট নিজেও গিয়ে জমা দেওয়া যায়, আর গিয়ে দেওয়ায় অসমর্থ হলে চিকিৎসক বা কোনও গেজেটেড আধিকারিককে দিয়ে ফর্ম সই করিয়ে তা জমা দিতে হয়।

তাতে প্রমাণ হয় যে তিনি বেঁচে আছেন। ফলে এই সার্টিফিকেট যাঁরা ইস্যু করছেন তাঁদের দায়িত্ব অনেক। আর সেখানেই জালিয়াতির চেষ্টা করলেন ২ চিকিৎসক।

২ চিকিৎসকই তামিলনাড়ুর বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে তামিলনাড়ুর মেডিক্যাল অ্যাসোসিয়েশন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

আর কৃষ্ণকুমার নামে এক ব্যক্তি গত ২০১৫ সালের জুলাই মাসে আত্মহত্যা করেছিলেন। কিন্তু তাঁর নামে ২০১৮ সালেও লাইফ সার্টিফিকেট ইস্যু হয়েছে। যা করেছেন মহিলা চিকিৎসক আর সান্থিনি।

আর কৃষ্ণকুমারের স্ত্রী সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ করেন যে তাঁর স্বামীর নামে জাল লাইফ সার্টিফিকেট কাজে লাগিয়ে তাঁরই সম্পত্তি বেচে দিয়েছেন তাঁদের এক আত্মীয়। তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে ওই ব্যক্তি আগেই আত্মহত্যা করেছেন।

অন্য একটি ঘটনায় ২ মহিলা সম্পর্কে মা ও মেয়ের মৃত্যু হয় ২০১৯ ও ২০২০ সালে। মেয়ের মৃত্যু হয় ২০১৯ সালের অক্টোবরে, মায়ের মৃত্যু হয় ২০২০ সালের জুলাই মাসে।

আর বিনোদ কুমার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে মা ও মেয়ের মৃত্যু আগে হলেও তাঁদের লাইফ সার্টিফিকেট ২০২০ সালের সেপ্টেম্বরে ইস্যু করেন কেপি বদ্রীনাথ নামে এক চিকিৎসক। এই ২ চিকিৎসক এখন মহাফাঁপরে পড়েছেন। তাঁদের চিকিৎসা জীবনের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026