National

অনলাইনে অর্ডার পাসপোর্ট কভার, সঙ্গে এল আস্ত পাসপোর্টও

নিজের পাসপোর্টটা রাখার জন্য একটি পাসপোর্ট পাউচ অনলাইনে অর্ডার করেছিলেন এক ব্যক্তি। পাউচ এল ঠিকই, সঙ্গে এল একটি আস্ত পাসপোর্টও।

পাসপোর্ট পাউচে রাখলে ভাল থাকে। সেই ভেবে একটা পাসপোর্ট পাউচ পছন্দ করে একটি ই-কমার্স সাইটে অর্ডার করেছিলেন এক ব্যক্তি। গত ৩০ অক্টোবর অর্ডার করেন তিনি। পাসপোর্ট পাউচ ডেলিভারি হয় ১ নভেম্বর।

পাউচটি আসতে তিনি বাক্স খুলে সেটি দেখতে যান। পাউচটি বার করার পর তিনি দেখেন তার মধ্যে একটি পাসপোর্টও রয়েছে। প্রথমে তাঁর মনে হয় পাউচটি পাসপোর্ট ঢোকালে কেমন লাগবে বা পাসপোর্ট পাউচটি যাতে ভাল থাকে সেজন্য একটি পাসপোর্টের মত দেখতে নকল পাসপোর্ট ভরে দেওয়া হয়েছে।

কিন্তু পাউচের সঙ্গে আসা পাসপোর্টটি ভাল করে দেখার পর তিনি হতবাক হয়ে যান। দেখেন যে কেরালার ত্রিচূড়ের এক ব্যক্তির পাসপোর্ট সেটি।

দেরি না করে কেরালার ওয়ানাডের বাসিন্দা মিঠুন বাবু ই-কমার্স সাইটটির সঙ্গে যোগাযোগ করেন। সব শুনে তারা জানায় এটা ঠিক হয়নি। এমন যাতে না হয় সেদিকে নজর রাখবে তারা। কিন্তু পাসপোর্টটি আসল লোকের কাছে ফেরত দেওয়ার কি হবে? সে বিষয়ে কিছু জানায়নি তারা।

অগত্যা নিজেই উদ্যোগ নিয়ে ত্রিচূড়ের ওই ব্যক্তি মহম্মদ সিয়াজকে ফোন করেন মিঠুন বাবু। সিয়াজ জানান, তিনি এর আগে পাউচ অর্ডার দিয়েছিলেন। কিন্তু সেটি আসার পর পাসপোর্ট ঢুকিয়ে দেখে তাঁর পাউচটি পছন্দ হয়নি। তাই তা ফেরত দিয়ে দেন।

সেসময় ভুলবশত তাঁর পাসপোর্টটি পাউচের মধ্যেই থেকে যায়। এরপর ই-কমার্স সাইটটিকে বারবার বিষয়টি নিয়ে তদ্বির করলেও তারা কোনও পদক্ষেপ করেনি। অথচ সেই পাসপোর্ট ভরা পাউচ পৌঁছে যায় মিঠুন বাবুর কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026