National

ট্রায়াল রুমে লুকিয়ে মহিলার ছবি তোলার সময় হাতেনাতে পাকড়াও যুবক

পোশাকের দোকানে ট্রায়াল রুম থাকে। সেখানে অনেকেই দেখে নেন যে পোশাক কিনবেন তা তাঁর হচ্ছে কিনা। সেখানেই মহিলাদের লুকিয়ে ছবি তোলার সময় পাকড়াও হল যুবক।

নামকরা মলের এক পোশাকের দোকান। সেখানে সারাদিনে অনেক মহিলাই আসেন পোশাক কিনতে। পছন্দ হলে তা ট্রায়াল রুমে গিয়ে পরে দেখেন ঠিকঠাক ফিট হচ্ছে কিনা। ফলে তাঁদের পরনের পোশাক ছেড়েই নতুন পোশাক পরে দেখতে হয়। এজন্যই দোকানে থাকে ট্রায়াল রুম। যা চারিদিক থেকে ঘেরা।

সেখানেই এক মহিলা পোশাক বদলে নতুন পোশাক পরে দেখছিলেন। এমন সময় তাঁর সন্দেহ হয় কেউ উপর থেকে তাঁর ছবি তুলছে। চমকে উপরের দিকে তাকান তিনি। দেখেন তিনি যে ট্রায়াল রুমে রয়েছেন তার উপরটা ফাঁকা।

সেখানেই এক যুবক উঁকি দিয়ে তাঁর পোশাক বদলের ছবি ক্যামেরাবন্দি করছে। চিৎকার করে ওঠেন তিনি। মহিলার চিৎকার শুনে দোকানের লোকজন ছুটে আসেন। তাঁদের হাতে ধরা পড়ে যায় ওই যুবক।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের অন্যতম বর্ধিষ্ণু এলাকা জুবিলি হিলসের এইচ অ্যান্ড এম শপিং মলের একটি দোকানে। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

জানা যায় ওই যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকে। তারপর ওই মহিলা যে ট্রায়াল রুমে ছিলেন তার ঠিক পাশেরটায় ঢোকে। এবার সেই ট্রায়াল রুমের দেওয়ালের ওপর দিয়ে পাশের ট্রায়াল রুমে মহিলার ছবি তুলতে থাকে।

এই ঘটনায় দোকান মালিকও অসাবধানতার পরিচয় দিয়েছেন এই অভিযোগে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ মোবাইল ফোনটি ঘেঁটে দেখছে ওই যুবক এই মহিলার ছবিই তুলেছে, নাকি এর আগেও ওই অবস্থায় থাকা মহিলাদের ছবি সে ক্যামেরাবন্দি করেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026