National

কুকুরের সঙ্গে কুকীর্তি, উচিত শিক্ষা দিল গরু

এক কুকুরকে যন্ত্রণা দেওয়ায় শাস্তি পেল এক ব্যক্তি। তবে মানুষ তাকে শাস্তি দেয়নি। দিয়েছে এক গরু। সে সহ্য করতে পারেনি কুকুরের যন্ত্ৰণা।

কুকুরের সঙ্গে গরুর খুব সখ্যতা বা শত্রুতা আছে এমনটা কেউ শোনেনি। তবে একটি কুকুরের যন্ত্রণায় যে একটি গরুর প্রাণ কাঁদে তা হাতেনাতে প্রমাণ হয়ে গেল। বিশেষত তখন যখন মানুষ দাঁড়িয়ে দেখে এক কুকুর যন্ত্রণায় গোঙাচ্ছে এবং তারা নির্বিকার থাকে।

একটি ভিডিওতে দেখা গেছে একটি কুকুরের কান ধরে এক ব্যক্তি টেনে তুলছে। কুকুরের ২টি কানই তার ২ হাতে ধরা। কান ধরে টেনে উপরে তোলা হচ্ছে কুকুরটিকে। শুধু তাই নয়, কুকুরের মাথার ২ ধারে চাপও দিচ্ছে এই ব্যক্তি। যা কুকুরটিকে যন্ত্রণা দিচ্ছে।

কুকুরটি গোঙাচ্ছে। ছাড়া পেতে ছাইছে। কিন্তু ওই ব্যক্তি ওই ভাবেই তাকে ধরে রেখেছে। চারপাশে দাঁড়িয়ে অন্য লোকজন কুকুরটির ওপর এমন অত্যাচার হতে দেখেও চুপ করে দাঁড়িয়ে আছেন।

এই অবস্থায় আচমকা একটি গরু ছুটে আসে লোকটির দিকে। গরু তেড়ে আসতেই বেগতিক বুঝে কুকুরটিকে ছেড়ে দেয় ওই ব্যক্তি। কিন্তু গরুও নাছোড়। সে ধাক্কা মেরে লোকটিকে রাস্তায় ফেলে দেয়।

তারপর তাকে শিং আর মাথা দিয়ে ধাক্কা দিতে থাকে। যাতে কুকুরটি এই ফাঁকে পালিয়ে যেতে পারে। কুকুরটির কষ্টে গরুটির প্রাণ কাঁদা ও তার প্রতিবাদ প্রতিরোধ সকলের মন জয় করেছে।

এদিকে পশু সুরক্ষায় কাজ করে চলা পেটা-র ভারতীয় শাখার তরফে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে ওই কুকুরকে অত্যাচার করা ব্যক্তির পরিচয় জানাতে পারবেন তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হবে এবং তাঁর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পেটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026