National

দেশে আড়াইশো দিন পর সবচেয়ে নিচে সংক্রমণ, দেড় বছরে সর্বনিম্ন মহারাষ্ট্রে মৃত্যু

সেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এখানে নেমেছিল দেশের দৈনিক সংক্রমণ। তারপর ফের এদিন নামল। অন্যদিকে দেড় বছর পর মহারাষ্ট্রে সবচেয়ে নিচে নামল দৈনিক মৃত্যু।

দেশে এদিন করোনার দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারের কোটায়। গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এখানে নেমেছিল সংক্রমণ। তারপর এদিন নামল।‌

এদিন দেশে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪২৩ জন। ২৫০ দিন পর এখানে নামল দৈনিক সংক্রমণ। এদিনের মোট সংক্রমণের আবার অর্ধেক হয়েছে শুধু কেরালায়। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ সংখ্যা হয়েছে ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।

এদিকে দেশে গত একদিনে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। যারমধ্যে শুধু কেরালাতেই একদিনে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। ফলে বাকি দেশে একদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের। দেশে এদিন করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯ হাজার ৪৫ জনের।

কেরালা বাদ দিলে দেশের করোনা চিত্র যখন কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে তখন মহারাষ্ট্রেও মানুষ করোনায় মৃত্যু সংখ্যার নিরিখে যথেষ্ট স্বস্তি পেয়েছেন। ২০ এপ্রিল ২০২০-র পর গত একদিনে প্রথম ১০ জনে নামল মহারাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা। যা কার্যত একটা রেকর্ড।

২০ এপ্রিল ২০২০ সাল মানে তখন দেশে করোনার দাপট শুরু হয়েছে। ক্রমশ বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। দেশজুড়ে চলছে লকডাউন।

দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যাও ক্রমশ নামছে। প্রায় দেড় লক্ষে দাঁড়িয়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। কেরালা ছাড়া আর কোনও রাজ্যে এদিন ৪ অঙ্কে নেই সংক্রমণ সংখ্যা। প্রায় ১০৭ কোটিতে পৌঁছেছে দেশে টিকাকরণ।

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026