National

জানালা দিয়ে পানের পিক ফেলায় প্রাণ গেল হকারের

জানালা দিয়ে পানের পিক ফেলার জেরে যে প্রাণটাই খোয়াতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি এক হকার। কিন্তু সেইটাই হয়েছে। যা সকলকে হতবাক করে দিয়েছে।

জামাকাপড় বেচে দিন গুজরান করতেন তিনি। সারাদিন রাস্তায় জামাকাপড়ের ডালা সাজিয়ে বিক্রির পর রাতে বাড়ি ফিরে নিজের খাবার নিজেই রেঁধে নিতেন তিনি। গত রবিবার রাতেও তিনি একইভাবে রান্না করছিলেন।

রাত তখন ১০টা। রান্নার সময় মুখে ছিল পান। পান চিবোতে চিবোতেই রান্না করছিলেন নবাব হাসান। পান চিবোলে পানের পিক তৈরি হয় মুখের মধ্যে।

সেই পানের পিক নবাব জানালা দিয়ে বাইরে থুতু ফেলার মত ফেলেন। যার কিছু অংশ গিয়ে পড়ে জানালার কাছেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গায়ে।

গায়ে পানের পিক পড়ায় বেজায় চটে যায় ওই ব্যক্তি। সোজা ঢুকে আসে নবাবের ঘরে। ২ জনের মধ্যে পানের পিক ফেলাকে কেন্দ্র করে ঝগড়া বেঁধে যায়।

অভিযোগ সে সময় ওই ব্যক্তি পকেট থেকে বন্দুক বার করে খুব কাছ থেকে নবাবকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নবাব। তাঁর বুকে গুলি লাগে। গুলি করে সেখান থেকে চম্পট দেয় ওই ব্যক্তি।

এদিকে গুলির শব্দ ও নবাবের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। তাঁরাই রক্তাক্ত নবাবকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে পরীক্ষা করার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ব্যক্তি নবাবকে গুলি করে চম্পট দেয় তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে হন্যে হয়ে খুঁজছে তারা। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলার পুরানি কালী পোখরা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026