National

কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল পচা ডিম

কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে পচা ডিম ছুঁড়লেন একটি ছাত্র সংগঠনের সদস্যরা। শুধু ডিমই নয়, কালিও ছোঁড়া হয় তাঁকে লক্ষ্য করে।

বিমানবন্দরে নেমে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমত বিমান থেকে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি। তারপর ভুবনেশ্বর বিমানবন্দর চত্বর ছেড়ে তাঁর গাড়ি বার হওয়ার সময় রাস্তায় বিক্ষোভ দেখাতে দেখা যায় ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র সদস্যদের।

কংগ্রেসি ছাত্র সংগঠনের সদস্যদের হাতে ছিল কালো পতাকা। মুখে ছিল স্লোগান। গো ব্যাক অজয় মিশ্র স্লোগান দিতে থাকেন তাঁরা।

এদিকে গাড়ি কিছুটা এগোতেই গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া শুরু হয়। পচা ডিম এসে পড়তে থাকে কেন্দ্রীয় মন্ত্রীর দিকে। তাঁকে লক্ষ্য করে কালিও ছোঁড়া হয় ছাত্র সংগঠনের তরফে। পরিস্থিতি বুঝে দ্রুত এলাকা থেকে তাঁর গাড়ি বার করে নিয়ে যাওয়া হয়।

লখিমপুর খেরি কাণ্ডে মূল অভিযুক্ত অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। ওই ঘটনার পরই এই কংগ্রেসি ছাত্র সংগঠন দাবি তুলেছিল কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে অজয় মিশ্রকে।

সংগঠন এটাও জানিয়ে দিয়েছিল যে যদি অজয় মিশ্র ইস্তফা না দেন আর তা সত্ত্বেও ওড়িশায় প্রবেশ করেন তাহলে তাঁকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হবে।

ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয় তা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী ভুবনেশ্বরে আসায় তাঁকে লক্ষ্য করে ডিম ও কালি ছোঁড়া হয়। অজয় মিশ্র যদি ইস্তফা না দেন তাহলে তিনি যতবার ওড়িশায় আসবেন তাঁকে তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হবে বলে জানিয়েছেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র রাজ্য সভাপতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026