ফাইল : শপিং মলে কেনাকাটা, ছবি - আইএএনএস
৫০ পয়সার কয়েন কেমন দেখতে হয় তাই ভুলতে বসেছেন মানুষ। কোনও ব্যবহারই নেই তার। কিন্তু সেই আটআনার কয়েনের ধাক্কাতেই এদিন পুলিশ বন্ধ করিয়ে দিল একটি দোকান। প্রথম দিনেই দোকান বন্ধ করতে বাধ্য হলেন মালিক।
বৃহস্পতিবার সকালে একটি দোকানের উদ্বোধন হয়। তার আগেই গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল যে উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকরা স্টক থাকা পর্যন্ত মাত্র ৫০ পয়সা খরচ করে একটি নতুন টিশার্ট পাবেন।
বড় বড় ব্যানার টাঙিয়ে এই অফার ঘোষণা করা হয়েছিল। হোয়াটসঅ্যাপেও ছড়িয়ে পড়েছিল এই অফারের কথা। ফলে বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই বহু মানুষ তৈরি ছিলেন এই অফার কাজে লাগিয়ে টিশার্ট সংগ্রহ করতে।
সকাল ৯টায় দোকান খুলতেই মানুষের ভিড় উপচে পড়ে। নিচের কাউন্টারে ৫০ পয়সা জমা দিয়ে দোতলায় গিয়ে টিশার্ট সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। রাস্তায় পর্যন্ত মানুষ ভিড় জমান মানুষ।
দোকানে ঢোকার অপেক্ষায় ছিলেন তাঁরা। সেই ভিড়ে রাস্তা বন্ধ হওয়ার যোগাড় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। প্রবল ভিড় সামাল দেওয়া সম্ভব না হওয়ায় পুলিশ দোকানের মালিককে বাধ্য করে দোকান বন্ধ করতে। ফলে উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই দোকানের শাটার পড়ে যায়।
পুলিশ জানায় ১টায় যেহেতু অফার শেষ তাই দোকান মালিক চাইলে ১টার পর দোকান খুলতে পারেন। তাই হয়। দোকান মালিক ১টার পর দোকান খোলেন। তখনও বহু মানুষ হাজির হন অফার পেতে। কিন্তু তাঁদের ফিরে যেতে হয়।
দোকান মালিক জানিয়েছেন তিনি উদ্বোধনী অফার হিসাবে ১ হাজার সুতির টিশার্ট রেখেছিলেন ৫০ পয়সায় দেওয়ার জন্য। কিন্তু মাত্র ১০০টি দেওয়ার পরই পুলিশ দোকান বন্ধ করিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…