National

মন্দির সাজাতে মুখ্যমন্ত্রী ১ কেজি ও দেশের অন্যতম ধনী দিচ্ছেন ৫ কেজি সোনা

মন্দির সারাইয়ের কাজ হয়ে গেছে। এবার সেখানে হবে সোনার পাতের কাজ। এজন্য তাঁর তরফ থেকে ৫ কেজি সোনা দিলেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী।

মন্দিরটিকে সবে সারিয়ে তোলা হয়েছে। এবার সেখানে সোনার পাতের কাজ হবে। এজন্য দরকার মোট ১২৫ কেজি সোনা। যা প্রাথমিকভাবে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে কেনার কথাই ভাবছে তেলেঙ্গানা সরকার।

তেলেঙ্গানার ইয়াদাগিরিকুট্টা শহরে অবস্থিত এই মন্দির পরিচিত ইয়াদাদরি মন্দির বা শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির নামে।

এই মন্দির সারাইয়ের পর সেখানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানান তিনি ও তাঁর পরিবার এই মন্দিরে সোনার পাতের কাজের জন্য ১ কেজি সোনা দান করবেন। তিনি এও জানান যে মন্দিরের পুরো সোনার কাজের জন্য ১২৫ কেজি সোনা লাগবে।

মুখ্যমন্ত্রী এই কথা ঘোষণার পর হায়দরাবাদের দ্বিতীয় ধনী ব্যক্তি তথা ভারতের ৫৮ তম ধনী ব্যক্তি পার্থসারথি রেড্ডি ঘোষণা করলেন তিনি তাঁর ও তাঁর পরিবারের তরফ থেকে মন্দিরের জন্য ৫ কেজি সোনা দান করবেন।

হেটেরো গ্রুপের কর্ণধার পার্থসারথি রেড্ডি কদিন আগেই খবরে উঠে এসেছিলেন। তাঁর সংস্থায় আয়কর বিভাগ হানা দেয়।

এদিকে তেলেঙ্গানার এই মন্দির সোনা দিয়ে সাজাতে তেলেঙ্গানা সরকারের মন্ত্রী, সাংসদ, ৬ বিধায়ক ও টিআরএস-এর অনেক নেতা মিলে ১৪ কেজি সোনা দান করার কথা জানিয়েছেন।

এভাবে দান থেকে যা সোনা সংগ্রহ হবে তা বাদ দিলে যে সোনার প্রয়োজন পড়বে তা রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে কেনার কথা ভাবছে তেলেঙ্গানা সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026