থানায় ধর্নায় বসা বিধায়ক, ছবি - আইএএনএস
আগের রাতে তাঁর কয়েকজন পরিজনকে গ্রেফতার করে পুলিশ। সকলেই তরুণ বয়সের। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁদের গ্রেফতার করে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। আর সেই চালান পাঠিয়ে দেওয়া হয় গাড়ির মালিকের কাছে।
গাড়ির মালিক স্থানীয় বিধায়ক। মহিলা বিধায়ক মীনা কানওয়ার পরদিন সকালেই স্বামীকে সঙ্গে করে থানায় হাজির হন। তারপর তাঁর পরিজনদের ছাড়ার দাবিতে থানার মেঝেতেই বসে পড়েন। ধর্না শুরু করেন তাঁরা।
পুলিশ বোঝানোর চেষ্টা করে তাঁদের। সেই সময় ওই কংগ্রেস বিধায়ক মীনা কানওয়ারকে বলতে শোনা যায় আজকাল ছোটরা তো মদ্যপান করে। সকলের সন্তানই করে।
এক বিধায়ক এমন কথা কীভাবে বলতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কম বয়সীদের মদ্যপানকে সমর্থনই করে ফেললেন তাঁর বক্তব্যে বলে মনে করা হচ্ছে।
মীনা এটাও যুক্তি দেখান যে সব ছোটরাই যখন মদ্যপান করছে তখন কেবল তাঁর পরিজনদের কেন গ্রেফতার করা হবে? তাঁদের তো ছেড়ে দেওয়া উচিত।
ওই বিধায়কের স্বামী আবার পুলিশকে কার্যত হুমকি ছুঁড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন করেন যেখানে স্থানীয় বিধায়ক মেঝেতে বসে আছেন সেখানে কীভাবে পুলিশ চেয়ারে বসে আছে?
তিনি এও বলেন যে পুলিশ আধিকারিকদের এর ফল ভোগ করতে হবে। বিধায়কের এই কাণ্ড নিয়ে রীতিমত হৈচৈ শুরু হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…