National

রাম রহিমের আজীবন কারাবাসের নির্দেশ, এবার তৃতীয় সাজা

স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর এবার আরও একটি সাজা যোগ হল। এর আগেই ২টি সাজা কাটছে সে। এবার তৃতীয় সাজার কোপ নামল তার ওপর।

ডেরা সচ্চা সৌদা-র প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-কে আজীবন কারাবাসের সাজা শোনাল হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। ২০০২ সালে তারই সংগঠনের ম্যানেজার রঞ্জিত সিংয়ের হত্যায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত।

এদিন রাম রহিমকে আজীবন কারাবাসের সাজা ঘোষণার সময় আদালত চত্বরে ভিড় ছিল যথেষ্ট। তবে রাম রহিম হাজির ছিল না। তাকে জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে উপস্থিত রাখা হয়।

রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ ছিল বেশকিছু গোপন তথ্য সম্বন্ধে জেনে যাওয়ার পর ম্যানেজার রঞ্জিত সিংকে সে ঠান্ডা মাথায় হত্যা করে।

রঞ্জিত সিংয়ের পরিজনেরা এদিনের রায়ের পর খুশি ব্যক্ত করেছেন। তাঁদের মতে প্রায় ২০ বছর পর তাঁরা অবশেষে ন্যায় বিচার পেলেন।

এই সাজার আগেই অবশ্য ২টি মামলায় সাজা ভোগ করছে রাম রহিম। তার ২ শিষ্যার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরির দায়ে তার ২০ বছরের জেল হয়েছে। সেইসঙ্গে আরও ১টি মামলায় এক সাংবাদিককে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সাজাও ভোগ করছে রাম রহিম। এবার এই ২ সাজার সঙ্গে যুক্ত হল এদিনের সাজা।

আপাতত রোহতক জেলেই কারাবন্দি অবস্থায় রয়েছে রাম রহিম। ৩টি সাজার পর সারাজীবন তাকে জেলেই কাটাতে হবে এটা পরিস্কার। রঞ্জিত সিং হত্যা মামলায় সিবিআই রাম রহিমের মৃত্যুদণ্ড চেয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026