National

৯ লক্ষ মাটির প্রদীপে সেজে উঠবে গোটা শহর

দীপাবলি উপলক্ষে প্রতি বছরই মাটির প্রদীপে সেজে ওঠে গোটা শহর। এবারও তার অন্যথা হবে না। এবার কত লক্ষ প্রদীপ ব্যবহার হবে তা জানাল প্রশাসন।

দীপাবলি উপলক্ষে অযোধ্যা শহর আলোয় আলোয় সেজে ওঠে। সেজে ওঠে মাটির প্রদীপের সারিতে। সরযূ নদীর ধার ধরে বাঁধানো ঘাটে সেই সারি সারি প্রদীপ যখন সন্ধে নামলে জ্বলে ওঠে তখন গোটা শহরটার রূপই বদলে যায়।

এবার দীপাবলিতে কত মাটির প্রদীপে সাজবে শহর? সে প্রশ্নের উত্তরে আগে যোগী আদিত্যনাথ সরকার জানিয়েছিল শহর সাজবে সাড়ে ৭ লক্ষ প্রদীপে। তা তারা পরিবর্তন করল। এবার আরও বাড়ল প্রদীপের সংখ্যা।

সরকারের তরফে জানানো হয়েছে সাড়ে ৭ লক্ষ নয়, ৯ লক্ষ মাটির প্রদীপের আলো জ্বলে উঠবে ৩ নভেম্বর। তাতেই সেজে উঠবে অযোধ্যা শহর। যাকে উৎসবের রূপ দেওয়া হয়েছে কয়েক বছর আগে। এই মাটির প্রদীপে সেজে ওঠাকে নাম দেওয়া হয়েছে দীপোৎসব।

অযোধ্যার সেই প্রদীপের আলোয় সেজে ওঠার পাশাপাশি এবার আরও একটি প্রকল্প হাতে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ৯ লক্ষ প্রদীপে অযোধ্যা সেজে ওঠার পাশাপাশি আরও ৪৫ লক্ষ প্রদীপে সাজবে রাজ্যের বিভিন্ন অংশ।

সরকারি প্রকল্প থেকে যাঁরা উপকৃত হয়েছেন এমন মানুষজন এই প্রদীপ জ্বালাবেন দীপাবলি উপলক্ষে। এক্ষেত্রে তাঁদের বেছে নেওয়া হবে যাঁরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। তেমন ৪৫ লক্ষ বাড়িতে প্রদীপ জ্বালানো হবে বলে জানিয়ে দিয়েছে সরকার।

তবে এই প্রকল্পের কথা লখনউতে এসে আগেই জানিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি মানুষের কাছেই জানতে চেয়েছিলেন যাঁরা বাড়ি পেয়েছেন তাঁরা কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি হন তাহলে বাড়িতে একটি করে প্রদীপ জ্বালবেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026