গিনেস বুকে নাম তোলা দাঁত, ছবি – সৌজন্যে – ফেসবুক - @ReddysLaboratoriesLtd
দুর্গাপুজোর প্যান্ডেল বললে খুব ভুল হতনা। দুর্গাপুজোয় ঠাকুর দেখা কিন্তু অনেকটাই দাঁড়িয়ে থাকে প্যান্ডেল দেখার ওপর। মানুষের সেই আকর্ষণকে আরও চমকপ্রদ করতে বছরভর পরিশ্রম করেন সৃজনশীল মানুষজন।
এবার কিন্তু দুর্গাপুজোর আগেই তেমন একটা চমক দিয়ে দিল ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডিজ। তাও আবার কলকাতায় নয়, সুদূর মুম্বইতে।
সেখানে তারা একটি দাঁতের আদলে স্থাপত্য দাঁড় করিয়েছে। যা তৈরি হয়েছে ৮০ হাজার টুথব্রাশ দিয়ে। ৪০ ফুটের এই স্থাপত্য রঙিন হয়ে উঠেছে টুথব্রাশের রংয়ে। হুবহু একটি দাঁতের আদলে তৈরি হয়েছে এই স্থাপত্য। যা রাখা হয়েছে নবি মুম্বইয়ের তারনা ডেন্টাল কলেজের সামনে।
এই স্থাপত্য দেখতে যেমন সুন্দর তেমনই তার রেকর্ড সৃষ্টিকারী ক্ষমতা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে এই দাঁত।
গিনেসের তরফে জানানো হয়েছে বিশ্বে এটাই টুথব্রাশ দিয়ে তৈরি সবচেয়ে বৃহৎ স্থাপত্য যা দেহের একটি অংশের আদলে তৈরি হয়েছে। জানা গেছে এই স্থাপত্যটি ১ বছর সকলের দেখার জন্য রাখা থাকবে।
দুর্গাপুজোর আগেই এমন একটি স্থাপত্য দেখার পর দুর্গাপুজো কমিটিগুলি কিন্তু ভাবতে শুরু করেছে এমন একটা আইডিয়া আগে পেলে এবারের প্যান্ডেলে এমন একটা চমক দেওয়া যেত।
কলকাতায় ভাঁড়ের প্যান্ডেল যদি হৈচৈ ফেলে দিয়ে থাকতে পারে তাহলে টুথব্রাশের তৈরি প্যান্ডেল হলেও হয়তো তা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…