National

মাত্র ৩ মাসে দেশের আদি ভাষা রপ্ত করলেন সাড়ে ৬ হাজার মানুষ

মাত্র ৩ মাসের মধ্যে একটা ভাষাকে রপ্ত করা মুখের কথা নয়। কিন্তু সেটাই হল। দেশের আদি ভাষা শিখে নিলেন সাড়ে ৬ হাজার মানুষ।

মাত্র ৩ মাস আগেও তাঁদের জানা ছিলনা দেশের আদি ভাষার একটি বর্ণও। আর ৩ মাস পর এখন তাঁরা আদি ভাষা সংস্কৃতে কথা বলতে পারেন। লিখতে পারেন। শুনে বুঝতেও পারেন সংস্কৃতে কি তাঁদের বলা হচ্ছে। এমনভাবেই তৈরি করা হয়েছে কোর্স।

বলা ভাল ক্র্যাশ কোর্স। আর সেই কোর্সে প্রতিদিনই বাড়ছে সংস্কৃত শেখায় উৎসাহী মানুষের সংখ্যা। মিসড কল পদ্ধতিতে চলছে নাম নথিভুক্তিকরণ। তারপর নথিভুক্তদের অনলাইনে ক্লাস করানো হচ্ছে।

সংস্কৃত শেখানোর জন্য কোথাও বসছে না ক্লাসরুম। ১৩২টি অনলাইন ক্লাস করানো হচ্ছে। তাতেই শিখিয়ে দেওয়া হচ্ছে সংস্কৃত ভাষা।

এখানে মনে হতেই পারে যে সংস্কৃত শিখতে গিয়ে কত টাকা খরচা করতে হবে? উত্তর হল একটি পয়সাও নয়। কেবল ইন্টারনেট সংযোগ থাকলেই হল। শেখার জন্য ইচ্ছেটুকুই যথেষ্ট। নাম নথিভুক্ত করানো যথেষ্ট। বাকিটা দায়িত্ব নিয়ে বন্দোবস্ত করছে যোগী সরকার।

উত্তরপ্রদেশে সংস্কৃত ভাষার চর্চা বাড়াতে যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগে ইতিমধ্যেই সাড়া মিলতে শুরু করেছে। অনেকেই নাম নথিভুক্ত করছেন।

এখনও পর্যন্ত ১৭ হাজার ৪৮০ জন নাম লিখিয়েছেন। তার মধ্যে ৩ মাসেই ৬ হাজার ৪৩৪ জন সংস্কৃত ভাষা রপ্ত করে ফেলেছেন। তাঁরা কোর্সের ১৩২টি ক্লাস পূরণ করে ফেলেছেন।

উত্তরপ্রদেশ সরকার রাজ্যে দেশের আদি ভাষা সংস্কৃতের চর্চা বাড়ানোয় যে উদ্যোগ নিয়েছে তাতে সাড়া দিচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। অনেকেই বিনামূল্যে সংস্কৃত ভাষা শিক্ষার বিষয়টিকে গ্রহণ করেছেন।

এই সুযোগে মাত্র ৩ মাসে যদি সংস্কৃতের মত ভাষায় রপ্ত হওয়া যায়, তাও আবার একটি টাকাও খরচ না করে, তাহলে সে সুযোগ ছাড়তে স্বভাবতই অনেকে রাজি নন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026