National

পোষ্যকে আরামে নিয়ে যেতে আড়াই লক্ষ টাকার টিকিট কাটলেন এক ব্যক্তি

মাত্র ২ ঘণ্টার বিমান যাত্রা। সেজন্য আড়াই লক্ষ টাকা খরচ করলেন এক ব্যক্তি। তাঁর পোষা কুকুরটির যাতে যাত্রাপথে কোনও অসুবিধা না হয় সেজন্য।

পোষা প্রাণির প্রতি ভালবাসা নতুন নয়। যে কোনও জীবে প্রেমই কাঙ্ক্ষিত। সেই ভালবাসা এবার একদম অন্য ভাবে প্রকাশ করলেন এক ব্যক্তি।

তিনি নিজে মুম্বই থেকে চেন্নাই যাবেন বলে বিমানের টিকিট কাটেন। সঙ্গে যাবে তাঁর পোষা একটি কুকুর। সেই কুকুরেরও টিকিট লাগবে।

এয়ার ইন্ডিয়া এখন বিমানে পোষ্য নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে শর্ত আছে। সে যে শর্তই থাক তাতে ওই ব্যক্তির কিছু আসে যায়নি। কারণ বিমানের বিজনেস ক্লাসের সব সিটের টিকিট তিনি একাই কিনে নেন।

সাধারণত মানুষ ইকোনমি ক্লাসেই যাত্রা করেন। বিজনেস ক্লাসে যাত্রা করেন তথাকথিত ধনীরা। কারণ মুম্বই থেকে চেন্নাই যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে বিজনেস ক্লাসের একটি টিকিটের দাম পড়ে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা।

যে বিমানটির বিজনেস ক্লাসের টিকিট ওই ব্যক্তি কিনে নেন সেই বিমানে বিজনেস ক্লাসের জন্য বরাদ্দ ১২টি সিট। সেই ১২টি সিটের টাকাই তিনি একা দিয়ে দেন।

নিজে একা গেলে তিনি হয়তো বিজনেস ক্লাসে যাত্রা করতেন ঠিকই, কিন্তু একটাই টিকিট কাটতেন। এক্ষেত্রে ১২টি টিকিটই তিনি একা কিনে নেন কারণ তিনি চেয়েছিলেন পুরো বিজনেস ক্লাসের কেবিনে যেন বাইরের কেউ না থাকেন। তিনি এবং তাঁর পোষ্য যাতে নিজেদের মত যাত্রা করতে পারেন।

পোষা কুকুরটির যাতে কোনও সমস্যা না হয় সেজন্যই তিনি সব টিকিট কেটে নেন বলে জানা গেছে। শুধু কুকুরের যাতে সমস্যা না হয় সেজন্য আড়াই লক্ষ টাকা খরচ করে ২ ঘণ্টার যাত্রার খবর হৈচৈ ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026