National

মুখ্যমন্ত্রীর মন্দির বানিয়েও এখন তা বিক্রি করতে চাইছেন হতাশ ভক্ত

মনে প্রাণে ভালবাসতেন মুখ্যমন্ত্রীকে। এককথায় অন্ধ ভক্ত বলতে যা বোঝায় তিনি তাই ছিলেন। মুখ্যমন্ত্রীর মন্দির বানিয়েও এখন তা বিক্রি করতে চাইছেন তিনি।

২০১৬ সালের কথা। তখন তাঁর বাড়ির সামনেই একটি জায়গা নিয়ে সেখানে তৈরি করেছিলেন একটি মন্দির। সে মন্দিরে দেবতার আসনে তিনি বসান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওকে। যিনি তাঁর রাজ্য তো বটেই এমনকি দেশেও কেসিআর নামে খ্যাত।

গুণ্ডা রবিন্দর নামে ওই ব্যক্তি একসময় তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ছিলেন কেসিআর-এর অন্ধ ভক্ত।

তাই মন্দিরে কেসিআর-এর শ্বেত পাথরের মূর্তি তৈরি করে পুজো করতেন রবিন্দর। তাঁর পরিবারের সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্ধ ভক্ত ছিলেন। অনেক মানুষ এই মন্দির দেখতে আসতেন।

৫ বছর পার করে এখন সেই রবিন্দরই আর নিতে পারছেন না মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। তিনি সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রতি যে শ্রদ্ধা তাঁর ছিল তা আর নেই।

কারণ ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি চেষ্টা করেছেন কেসিআর-এর সঙ্গে দেখা করার কিন্তু তাঁকে দেখা করতে দেওয়া হয়নি।

রবিন্দর টিআরএস-এ কোনও পদ পাননি। তাঁর যে কেবল লাইনের ব্যবসা ছিল তাও তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাই তিনি বীতশ্রদ্ধ।

যে মুখ্যমন্ত্রীর মন্দির তৈরি করতে তিনি ধার নিয়েছিলেন, সেই ৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি মন্দির তিনি এখন বেচে ধার শোধ করতে চান।

সোশ্যাল সাইটে বিজ্ঞাপনও দিয়েছেন রবিন্দর। বিক্রি আছে তাঁর তৈরি কে চন্দ্রশেখর রাওয়ের মন্দির। তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার দান্ডেপল্লি এলাকায় এই মন্দির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026