National

বৃদ্ধ শিক্ষকের আর্জি শুনে বাক্যহারা মুখ্যমন্ত্রী

জনতা দরবার-এ এক বৃদ্ধ শিক্ষকের আর্জি শুনে কার্যত থ বনে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি হতবাক হলেও বিষয়টি সামলে নেন।

২০ বছর হল শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। এখন যে টাকা পেনশন পান তার একটা অংশ খরচ করেন গ্রামের নানা সেবামূলক কাজে।

বিহারের গোপালগঞ্জ জেলার বিহিয়া গ্রামের বাসিন্দা যোগেন্দ্র মিশ্র এই বৃদ্ধ বয়সেও হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দরবার-এ। তিনি বলতে উঠে মুখ্যমন্ত্রীকে জানান, তাঁর গ্রাম বিহার ও উত্তরপ্রদেশের সীমান্তে অবস্থিত।

কুশিনগর শহর তাঁর গ্রাম থেকে ১ কিলোমিটার দূরে। তাঁদের গ্রামে কারও সামান্য শরীর খারাপ হলেও তাঁকে কুশিনগরেই যেতে হয়।

ফাইল : নীতীশ কুমার, ছবি – আইএএনএস

অন্যদিকে চিকিৎসা হোক বা কোনও প্রশাসনিক কাজ, গোপালগঞ্জ শহরে পৌঁছতে তাঁর গ্রামের মানুষের কালঘাম ছুটে যায়।

তাই তাঁর গ্রামকে উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। যোগেন্দ্র মিশ্রর যুক্তি হল কুশিনগরে গিয়েই যদি তাঁদের চিকিৎসাটাও করাতে হয় তাহলে বিহারে থাকার চেয়ে বরং উত্তরপ্রদেশে থাকাই ভাল।

এই আর্জি শুনে কার্যত থ বনে যান নীতীশ কুমার। তারপর মুচকি হেসে তিনি তাঁর এক আধিকারিকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে নিতে বলেন ওই বৃদ্ধকে।

যদিও এটা প্রশাসনিক স্তরে সকলেই মেনে নিচ্ছেন যে ওই বৃদ্ধের আর্জি মেনে নেওয়া সম্ভব নয়। তবু মুখ্যমন্ত্রী তাঁকে এক আধিকারিকের সঙ্গে দেখা করতে বলে কার্যত ভদ্রতাই করেছেন বলে মেনে নিচ্ছেন তাঁরা।

যদিও এটাও ঠিক যে বিহারের কিছু অংশের মানুষ পরিষেবা পেতে কতটা সমস্যায় পড়েন তার একটা উদাহরণ হিসাবে সামনে এল এই আর্জি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026