National

আমের সঙ্গে তেঁতুলের বিয়েতে নিমন্ত্রিত ৪০০ অতিথি

এও হয়, আমের সঙ্গে বিয়ে দেওয়া হল তেঁতুলের। তাও আবার ধুমধাম করে। হাজিরার তালিকায় ছিলেন ৪০০ অতিথি। মেনুও ছিল জিভে জল আনা।

বিয়ে তো সকলেই দেখেছেন। কিন্তু এমন বিয়ে দেখেছেন কি, যেখানে পাত্র হল আম আর পাত্রী তেঁতুল! একদম তাই হয়েছে বাস্তবে। বিয়ে হয়েছে আম আর তেঁতুলের। তাও আবার সুসজ্জিত মণ্ডপে মন্ত্র পড়ে বিয়ের যাবতীয় রীতি পালন হয়েছে।

এই বিয়ের সাক্ষী থেকেছেন ৪০০ জন অতিথি। অবশ্য হঠাৎ করে কিছু হয়নি। এই বিয়ের কার্ড ছাপানো হয়েছিল আগেই।

কার্ডে পাত্রের নাম লেখা ছিল চিরঞ্জীব রসল আর পাত্রীর নাম আয়ুষ্মতী ইমলি। চিরঞ্জীব রসলকে বলা হয় আমের রাজা। সেটাই লেখা ছিল কার্ডে। অন্যদিকে পাত্রী আয়ুষ্মতী ইমলিকে ব্যাখ্যা করা হয় চুলবুলি পুত্রী হিসাবে।

বিয়েতে হাজিরার সংখ্যা নেহাত কম ছিলনা। ৪০০ জন নিমন্ত্রিত ছিলেন এই বিয়েতে। খাওয়া দাওয়ার আয়োজনও ছিল বিশাল।

মেনুতে ছিল পুরি, সবজি, রায়তা আর দইবড়া। যেখানে স্থানীয় প্রশাসনিক কর্তারাও ছিলেন। বিয়ের পর ওই বিবাহবাসরেই একটি তেঁতুলের বীজ বপন করা হয়। কিন্তু কেন এমন বিয়ের আয়োজন? এর পিছনে অবশ্যই একটি কারণ লুকিয়ে রয়েছে।

উত্তরপ্রদেশের সীতাপুরের মুস্তফাবাদ এলাকায় এই বিয়ের আসর বসে। এই মুস্তফাবাদের পাশ দিয়ে বয়ে গেছে কাথিনা নদী। স্থানীয় মানুষের ধারনা এই নদীর পুনরুজ্জীবনে আম আর তেঁতুলের বিয়ে হওয়ার আবশ্যিক।

সেজন্যই এই আয়োজন। স্থানীয় মানুষজন ওই নদীর ২ ধারে প্রচুর ফলের গাছ লাগানোর সিদ্ধান্তও গ্রহণ করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026