National

বাসে পাশের সিটে বসা তরুণীকে চুমু খেয়ে পালাল তরুণ

বাসে পাশাপাশি বসে ছিলেন ২ জনে। পাশাপাশি সিটে বসলেও কেউ কারও পরিচিত নন। আচমকাই তরুণী চমকে উঠলেন একটা স্পর্শে। গোটা বাস থ হয়ে গেল কাণ্ডে।

বিলাসবহুল বাসে লম্বা সফর। ফলে বাসের সকলেই যে যাঁর সিটে বসে কেউ সিনেমা দেখছেন, কেউ গল্পের বই পড়ছেন, কেউ গল্প করছেন, কেউ এই ফাঁকে লম্বা সফরে একটু ঘুমিয়ে নিচ্ছেন।

বাসে পাশাপাশি ২টি সিটে বসেছিলেন এক তরুণ ও এক তরুণী। পাশাপাশি সিটে বসলেও তাঁরা কেউ কারও পরিচিত নন।

তরুণী পুলিশকে জানিয়েছেন, সফরে তাঁর পাশে বসে ওই তরুণ দক্ষিণ ভারতীয় সুপারহিট সিনেমা ‘গীতা গোবিন্দম’ দেখছিল। সিনেমার একটি দৃশ্যে রয়েছে নায়িকা যখন গভীর ঘুমে মগ্ন তখন নায়ক নায়িকাকে চুম্বন করে। তরুণী সেকথাও পুলিশকে জানান।

তিনি এও জানান যে ওই তরুণ তাঁর পাশে বসে সেই সিনেমাটা দেখে যাচ্ছিল। আর তাঁর দিকে মাঝে মাঝেই তাকাচ্ছিল। যদিও তাতে বিশেষ গুরুত্ব না দিয়ে তরুণী একটু চোখ বুজে বিশ্রাম নিচ্ছিলেন।

আচমকাই তিনি অনুভব করেন বাসের মধ্যে তাঁর গালে কেউ চুম্বন করল। প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে তিনি চোখ মেলে দেখেন ততক্ষণে পাশে বসা তরুণ চুম্বন করে বাস থেকে নেমে চম্পট দিয়েছে।

মুহুর্তের মধ্যে ঘটে যায় ঘটনাটি। সিনেমায় নায়িকা তেমন কোনও পদক্ষেপ না করলেও বাস্তবে ওই তরুণী এভাবে তাঁকে বাসের মধ্যে চুম্বন করায় অপরিচিত ওই তরুণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ খুঁজে ওই তরুণের নাগাল পেতে তদন্তে নেমেছে। স্থাপত্যবিদ্যার ছাত্রী ওই তরুণী কর্ণাটকের বালেরি থেকে বেঙ্গালুরু আসছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026