National

২ ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঘিরে ঘনীভূত রহস্য

ষষ্ঠ শ্রেণির ২ ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। যা দেখে চক্ষু চড়কগাছ পরিবার থেকে প্রশাসন সকলের। কীভাবে এল এত টাকা?

২ ছাত্রই পড়ে ষষ্ঠ শ্রেণিতে। তাদের ২ জনেরই গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা অনেক অর্থবান মানুষকেও থমকে দিতে পারে।

১৫ সেপ্টেম্বরের পর আশিস কুমার নামে এক ছাত্রের অ্যাকাউন্টে রয়েছে ৬ কোটি ২০ লক্ষ ১১ হাজার ১০০ টাকা। আর দ্বিতীয় ছাত্র গুরুচরণ বিশ্বাসের অ্যাকাউন্টে রয়েছে ৯০ কোটি ৫২ লক্ষ ২১ হাজার ২২৩ টাকা। যা দেখে গোটা প্রশাসনের ঘুম উড়ে গেছে।

বিহারের কাটিহার জেলার পাস্তিয়া গ্রামের বাসিন্দা ২ ছাত্রের উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের আগে তাদের অন্য ছাত্রদের মতই জীবন ছিল।

কিন্তু রাতারাতি তারা এখন সেলেব্রিটি। গোটা বিহার জুড়ে এই কোটি কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে হৈ চৈ পড়ে গেছে।

পুরো বিষয়টি জানা যায় তাদের মিনি স্টেটমেন্ট বার করার পর। প্রশাসনের কানে খবর পৌঁছতেই তারা দ্রুত ব্যাঙ্ককে বিষয়টি জানায়। ব্যাঙ্ক সময় নষ্ট না করে আগে ২ ছাত্রের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়।‌ যাতে তাদের ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা টাকার কোনও লেনদেন হতে না পারে।

কোথা থেকে এই বিপুল অঙ্কের টাকা এল? এ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ২ ছাত্রের অভিভাবকরা। তাঁরাও অন্ধকারে।

ফলে ব্যাঙ্কের তরফে একটি তদন্ত কমিটি তৈরি করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই টাকা এল সেই সোর্স খোঁজার চেষ্টা করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026