National

বাঘের পায়ে পড়ে ছেলেকে বাঁচালেন বাবা

এক আশ্চর্য রক্ষা বললেও বোধহয় কম বলা হয়। লেপার্ডে টেনে নিয়ে যাচ্ছিল ছেলেকে। এটা দেখার পর ছেলেটির বাবা যা করলেন তা বোধহয় একজন পিতাই পারেন।

বাইকটা সবে পার্ক করছিলেন বাড়ির সামনে। রাতের অন্ধকারে চারপাশটা খুব যে ভাল দেখা যাচ্ছে তা নয়। পাশেই জঙ্গল। তার ধারেই গ্রাম। বাইক রাখতে রাখতেই তিনি একটা শব্দ পান।

সেদিকে তাকিয়ে দেখতেই কার্যত আঁতকে ওঠেন তিনি। দেখেন তাঁর ৭ বছরের ছেলে সন্দীপকে টেনে নিয়ে যাচ্ছে একটা লেপার্ড।

এই দৃশ্য দেখার পর তিনি আর এক মুহুর্তও নষ্ট না করে ছেলের জীবন রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন। প্রথমেই লাফিয়ে পড়ে জাপটে ধরেন লেপার্ডের পিছনের পা। বাবা ও ছেলে আর্তনাদ করতে থাকেন।

বাবা রাধে যাদব কিছুতেই লেপার্ডের পা ছাড়েননি। এদিকে আর্তনাদের শব্দ পেয়ে সেখানে ছুটে আসেন গ্রামের লোকজন।

ততক্ষণ বাঘের পা জাপটেই ছিলেন রাধে যাদব। গ্রামবাসীরা এসে লাঠি নিয়ে লেপার্ডটিকে ঘিরে ধরেন। বেগতিক বুঝে ছেলেটিকে ছেড়ে সেখান থেকে চম্পট দেয় লেপার্ড।

দ্রুত সন্দীপকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতাল। আপাতত তার অবস্থা স্থিতিশীল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির দুধওয়া টাইগার রিজার্ভের গায়ের একটি গ্রামে।

গ্রামের কাছ দিয়ে বয়ে গেছে ঘাগরা নদী। বন্যায় নদী ছাপিয়ে জল গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। ফলে এইসব এলাকায় বন কর্মীদের পক্ষেও পৌঁছনো দুষ্কর হচ্ছে। নৌকা ছাড়া সেখানে পৌঁছনোর উপায় নেই।

এদিকে দিন সাতেক আগেই ১২ বছরের এক কিশোরকে এই গ্রাম থেকেই তুলে নিয়ে যায় একটি লেপার্ড। তাকে বাঁচানো সম্ভব হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026