National

টিকা না নেওয়া থাকলে যেতে হবে ছুটিতে

টিকা না নেওয়া থাকলে ছুটিতে যেতে হবে সরকারি কর্মীদের। এমনটাই জানিয়ে দিল দেশের একটি রাজ্য। কড়া হাতেই বিষয়টি নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

টিকা নেওয়ার জন্য যেমন লম্বা লাইন পড়ছে, তেমনই এখনও দেশের একটা সংখ্যক মানুষ রয়েছেন যাঁদের টিকা নেওয়া নিয়ে বেজায় আপত্তি। এমনকি তাঁরা টিকা নেনওনি। টিকার কথা এড়িয়ে চলছেন। তাঁদের মধ্যে সরকারি কর্মীও রয়েছেন।

এমনটা চিহ্নিত হতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাফ জানিয়ে দিয়েছেন যেসব রাজ্য সরকারি কর্মচারি তাঁর রাজ্যে একটিও টিকার ডোজ গ্রহণ করেননি তাঁদের যেতে হবে ছুটিতে। তবে তার আগে শেষ সুযোগ দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে একটিও ডোজ যাঁদের হয়নি তাঁদের তার পর থেকে ছুটিতে যেতে হবে।

ফলে এই ছুটিতে যাওয়া থেকে বাঁচতে পঞ্জাবের রাজ্য সরকারি কর্মচারিদের এখনও কটা দিন হাতে রয়েছে। তার মধ্যে তাঁদের টিকা গ্রহণ করতে হবে। আর তা সত্ত্বেও যদি টিকা গ্রহণে ওজর আপত্তি থাকে তাহলে আর ছুটিতে যাওয়া ছাড়া উপায় নেই।

রাজ্যের মানুষকে করোনা থেকে রক্ষা করতেই এই সরকারি নির্দেশ বলে জানানো হয়েছে। যাঁরা করোনা প্রতিষেধক টিকা নিতে এখনও ইতস্তত করছেন তাঁদের জন্য বাকিরা যাতে সংক্রমণের শিকার না হন সেজন্যই এই পদক্ষেপ বলেও স্পষ্ট করা হয়েছে।

অমরিন্দর সিং জানিয়েছেন, তাঁর রাজ্যে সরকারি কর্মীদের টিকাকরণ করার জন্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যাঁরা টিকা গ্রহণ এড়িয়ে গেছেন তাঁদের ১৫ সেপ্টেম্বরের পর ছুটিতে যেতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026