National

কোনও মায়ের পক্ষে এতদিন সব জেনে চুপ থাকা সম্ভব দেখে অবাক পুলিশও

সব জেনেশুনে এতদিন কি করে চুপ করে থাকলেন এক মা। এটাও একটা বড় প্রশ্ন হয়ে সামনে আসছে। পুলিশও কিছুটা অবাক।

অগাস্টের প্রায় শেষ। কয়েকদিন আগের কথা। পুলিশ স্টেশনে এসে এক মা জানান তাঁর ছেলে নিখোঁজ। ১০ বছরের ছেলে নিখোঁজ হয়েছে গত ফেব্রুয়ারি মাসে বলে পুলিশকে জানান তিনি।

ওই মহিলার সঙ্গে ছিলেন এক যুবক ও যুবতী। পুলিশ অভিযোগ গ্রহণ করে ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেনা এতদিন ধরে ১০ বছরের সন্তানকে না খুঁজে পেয়েও কীভাবে চুপচাপ রইলেন তার মা। কেন এতদিন পর পুলিশের কাছে এলেন তিনি।

পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ ওই ৩ জনের ওপরই নজর রাখা শুরু করে। তারপর তাদের চাপ দিতেই আসল সত্য সামনে এসে পড়ে।

পুলিশ জানাচ্ছে, ওই যুবকের সঙ্গে ১০ বছরের ওই বালকের ঝগড়া হয়েছিল। তখন ওই বালককে একটা প্লাস্টিকের পাইপ দিয়ে মারে ওই যুবক। সেই মারেই মৃত্যু হয় তার।

তখন বাড়িতে কেউ ছিলনা। বালকের মৃত্যুর পর ওই যুবক দ্রুত ডেকে পাঠায় তার প্রেমিকা ও ওই বালকের মাকে। যাঁকে ওই যুবক-যুবতী অনেকদিন ধরেই চিনত।

বাড়িতে পৌঁছলে ওই যুবক তার প্রেমিকা ও বালকের মাকে সব খুলে বলে। এরপর ওই যুবক ও তার প্রেমিকা মিলে মৃত বালকের মাকে অনেক করে বোঝায় যেন তিনি এ বিষয়ে কাউকে কিছু না জানান। এই কাজে সফলও হয় তারা।

বালকের মা মেনে নেন যে এই হত্যার বিষয়ে তিনি কাউকে কিছু জানাবেন না। এরমধ্যে তামিলনাড়ুর কাছে একটি সুনসান জায়গায় বালকের দেহ ফেলে আসে যুবক ও যুবতী।

এরপর কেটে যায় ৬ মাস। এরমধ্যে অনেকেই বালকের প্রসঙ্গে জিজ্ঞেস করেছেন তার মাকে। মাও নিখোঁজ বলে জানিয়ে দিয়েছেন। কদিন আগে মনে হয় ছেলেটিকে নিখোঁজ বলা হচ্ছে, অথচ পুলিশকে কিছু জানানো হচ্ছেনা। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

মানুষের সন্দেহ হতে পারে। তাই তারা পুলিশের কাছে হাজির হয়ে নিখোঁজ ডায়েরি করে। কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেনি তারা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026