National

কদিন লুকোচুরি খেললেও অবশেষে টানটান ধাওয়ায় পাকড়াও লেপার্ড

কয়েকদিন ধরেই তার খোঁজ চলছিল। কিন্তু ঠিক বাগে আনা যাচ্ছিল না তাকে। অবশেষে সেই রাতের ঘুম ওড়ানো লেপার্ডকে পাকড়াও করলেন বন দফতরের কর্মীরা।

খবর আসছিল কদিন ধরেই। একটি লেপার্ড গ্রামে ঢুকে গ্রামের গৃহপালিত পশু তুলে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কুকুর ও গৃহপালিত পশু তুলে নিয়ে গেছে সে। গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

এর কিছুদিন আগেই এক লেপার্ড একটি গ্রাম থেকে এক শিশুকন্যাকে তুলে নিয়ে যায়। তাকে অবশ্য তারপর পাকড়াও করা হয়েছিল। কিন্তু এই লেপার্ড অত্যন্ত ধূর্ত। তাকে বাগে আনা সহজ কাজ নয়। বন দফতরের কর্মীরাও সহজে এঁটে উঠতে পারছিলেন না।

গত বুধবার তাঁদের কাছে খবর আসে সেই লেপার্ডটি গ্রামে ফের ঢুকেছে। রয়েছে একটি গোয়ালে। দ্রুত সেখানে পৌঁছে যান বন কর্মীরা।

এদিকে তাঁদের দেখেই পালাতে থাকে লেপার্ড। ফের তার পিছু ধাওয়া করেন বন কর্মীরা। বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলা চলার পর অবশেষে ঘুম পাড়ানি গুলিতে শায়েস্তা হয় লেপার্ড।

ঘুমের ওষুধের গুলি খেয়ে ঝিমিয়ে পড়া লেপার্ডটিকে এরপর উদ্ধার করে একটি পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কদিন তাকে পর্যবেক্ষণে রেখে তাকে ছাড়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ফরেস্টার সাবির আহমেদ খান।

জম্মু কাশ্মীরের গান্ডেরবল জেলার রাজিন গ্রামে তাণ্ডব চালাচ্ছিল লেপার্ডটি। অবশেষে তাকে পাকড়াও করতে পারায় গ্রামবাসীরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এদিকে ওই লেপার্ডটি আপাতত পর্যবেক্ষণে থাকলেও তাকে আদৌ প্রকৃতির বুকে ছাড়া হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026