National

বাঁদররা ঘিরে ধরতেই ছাদ থেকে লাফ দিলেন মহিলা

বাঁদরের একটা দল এসে ঘিরে ধরেছিল তাঁকে। যা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান এক বিজেপি নেতার স্ত্রী। বাঁদরদের হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দেন তিনি।

৩ তলা বাড়ির ছাদে নানা সময় উঠতে হয় বাড়ির গৃহিণীদের। স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতেও তার অন্যথা হয়না। ওই নেতার স্ত্রী সুষমা দেবী ছাদে উঠেছিলেন কাজে।

কাজ করতে করতে তিনি লক্ষ্য করেন কোথা থেকে এক এক করে অনেকগুলি বাঁদর জড়ো হয়েছে সেখানে। একদল বাঁদর শুধু এসে জড়োই হয়নি। তাঁকে ঘিরেও ধরেছে।

এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ক্রমশ বাঁদরের দল তাঁর দিকে এগোতে থাকায় আরও আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করেন সুষমা দেবী।

কিন্তু ছাদের সিঁড়ির দিকে যেতে পারেননি। ফলে কোথা দিয়ে পালালে বাঁদরদের হাত থেকে রক্ষা পাওয়া যায় তা বুঝতে না পেরে তিনি চলে আসেন ছাদের কিনারায়।

তারপরও বাঁদররা তাঁর দিকে এগোলে ভয়ে ছাদ থেকে নিচে লাফ দেন সুষমা দেবী। ৫০ বছরের ওই মধ্যবয়সী মহিলা ছাদ থেকে লাফ দিয়ে বাঁচারই চেষ্টা করেছিলেন। কিন্তু ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরে। বিজেপি নেতা অনিল কুমার চৌহান ঘটনার সময় বাড়িতে ছিলেননা। খবর পেয়ে তিনি ছুটে আসেন। দেখেন তাঁর স্ত্রীর ততক্ষণে মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে বাঁদরদের হাঙ্গামা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাঁদর ধরার কাজও শুরু হয়েছে অনেক শহরে। মথুরা, বৃন্দাবন সহ অনেক শহরের পুরসভা বাঁদর ধরার কাজ চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026