National

দেশের নয়া পরিবহণ হতে চলেছে সি প্লেন, যাত্রী নিয়ে উড়বে নদী থেকে

বিমান, ট্রেন, বাস, গাড়ি, স্টিমার, নৌকা, বাইক, সাইকেল এসবই এখন দেশের পরিবহণ মাধ্যম। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে সি প্লেন।

হলিউড তো বটেই, এমনকি বলিউড সিনেমাতেও সি প্লেন দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সি প্লেনে চড়ে উড়তে দেখা গেছে। তবে এই পরিবহণ মাধ্যম সাধারণের জন্য এখনও দেশে চালু হওয়া বাকি।

তবে হয়তো আর বেশি দিন বাকি নয়। কারণ দেশের প্রথম সি প্লেন চালুর উদ্যোগ জোর কদমে চালু হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গোরক্ষপুর পর্যন্ত সি প্লেন চালু করার জন্য সবরকম তদ্বির শুরু হয়েছে।

ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কথা বলেছেন উত্তরপ্রদেশের অসামরিক উড়ান মন্ত্রী। প্রস্তুতি যেভাবে এগোচ্ছে তাতে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে বড় চমক হতে পারে এই সি প্লেন পরিষেবা।

সি প্লেন একটি ৩০০ মিটার দীর্ঘ দিঘি থেকেও উড়ে যেতে পারে আকাশে। এই ধরনের বিমান আকারে ছোট হয়। যাত্রী ধারণ ক্ষমতাও এরফলে কম হবে। তবে নদী বা জলাশয় থেকে উড়ে যেতে সক্ষম এই বিমান।

জল ছাড়া ভূমি থেকেও উড়ান নিতে পারে এই সিপ্লেন। ফলে উভচর এই বিমান দেশের মধ্যে ছোট ছোট রুটে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনোর উপায় হয়ে উঠতে পারে।

পর্যটনের ক্ষেত্রেও সি প্লেন এক দারুণ উদ্যোগ হয়ে উঠতে পারে। দেশে সি প্লেন পরিষেবা যে চালু করার উদ্যোগ শুরু হয়েছে তা কেন্দ্রীয় সরকার আগেই বুঝিয়ে দিয়েছে। দেশের ১১১টি নদী থেকে ১০০টি সিপ্লেন পরিষেবা চালুর প্রাথমিক পরিকল্পনা করেছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026