National

শহরে থিক থিক করছে সাপ, পাকড়াও করতে হিমসিম সাপুড়েরা

একটা শহর জুড়ে থিক থিক করছে সাপ। একের পর এক ফোন আসছে। বাড়ির কাছে, হাসপাতালের কাছে, কলেজের কাছে সর্বত্র সাপের দেখা মিলছে।

কোথায় যাবেন তাঁরা? বাড়ি থেকে এক পা বার করতেও চিন্তা হয়। যদি সাপে ছোবল মারে? গ্রামে সাপখোপের আতঙ্ক থাকে বটে, কিন্তু শহরেও যে এমন চিন্তা হতে পারে তা দেখা গেল তাজমহলের শহর আগ্রায়।

যথেষ্ট জনবহুল শহর আগ্রা। সেই আগ্রা বা তার আশপাশের এলাকায় থিক থিক করছে সাপ। ফোন সামলাতে এখন হিমসিম খাচ্ছেন ওয়াইল্ড লাইফ এসওএস রেসকিউ টিমের সদস্যরা।

কখনও কারও বাড়ি থেকে ফোন আসছে, তো কখনও হাসপাতাল বা শিক্ষাঙ্গনের থেকে ফোন। একটাই আর্জি, সাপ ঘুরে বেড়াচ্ছে। দয়া করে সাপ ধরে নিয়ে যান।

আতঙ্কের কল পেলেই সংগঠনের সাপুড়েরা পৌঁছে গেছেন সেই এলাকায়। কোথাও থেকে পাওয়া গিয়েছে বিষাক্ত কোবরা, কোথাও থেকে পাওয়া গিয়েছে বিশাল পাইথন, কোথাও থেকে পাওয়া গেছে গোসাপ।

এমনকি কোথাও কোথাও তো দুলকি চালে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপও। একটি অট্টালিকা বহুল শহরের বুকে এমন দৃশ্য সচরাচর দেখা যায়না।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন প্রবল বৃষ্টির জেরেই এমন অবস্থা। আগ্রার কাছে যে সব জঙ্গল রয়েছে সেখানে সাপদের গর্ত জলে ভরেছে। ফলে তারা অপেক্ষাকৃত শুকনো আশ্রয়ের খোঁজে পৌঁছে গেছে শহরে। সেখানেই আনাচকানাচ খুঁজে ঢুকে পড়েছে। ফলে শহর জুড়ে এখন তাদের দৌরাত্ম্য।

সাপগুলিকে পাকড়াও করার পর অবশ্য বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে ফের শহর থেকে দূরে প্রকৃতির মাঝে তাদের ছেড়ে দিয়ে আসছেন ওয়াইল্ড লাইফ এসওএস রেসকিউ টিমের সদস্যরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026