National

কিশোরীর পাকস্থলীতে ২ কেজি চুল, কীভাবে এল জেনে অবাক চিকিৎসকেরা

এক কিশোরীর পাকস্থলী থেকে বার হল ২ কেজি চুল। চিকিৎসকেরাও যা দেখে হতবাক হয়ে গেছেন। তা কীভাবে তার পেটে গেল তা জেনে হতবাক চিকিৎসকেরা।

পেটে যন্ত্রণা, সেইসঙ্গে গ্যাসের সমস্যা। যন্ত্রণা অসহ্য হয়ে ওঠায় ১৭ বছরের ওই কিশোরী পরিবারের লোকজনকে জানায়। তাকে নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয় পরিবার।

প্রথমেই তার পেটের সিটি স্ক্যান করা হয়। করা হয় ইউএসজি। তাতে তার পাকস্থলীতে একটি অজানা গোল মত কিছু দেখা যায়।

বিষয়টি সম্বন্ধে আরও জানতে এন্ডোস্কোপি করা হয়। তাতেই জানান যায় পাকস্থলীতে জমা হয়ে রয়েছে একগুচ্ছ চুল! যা দেখে অবাক হয়ে যান চিকিৎসকেরা।

অস্ত্রোপচার করা হয় কিশোরীর পেটে। তারপর সেখান থেকে বার করে আনা হয় সেই চুলের গোছা। চিকিৎসকেরা জানিয়েছেন বিরল ঘটনা হলেও তার পেট থেকে বার হয়েছে ২ কেজি চুল। চুলের ওজন সামান্যই হয়। ফলে ২ কেজি চুল যে মুখের কথা নয় তা অনুমেয়।

চিকিৎসকেরা ওই কিশোরীকে বারবার জিজ্ঞাসা করেন যে সে কখনও চুল খেয়ে ফেলার অভ্যাস করে ফেলেছিল কিনা। প্রাথমিকভাবে মেয়েটি জানায় সে কখনও চুল খায়নি। তাহলে চুল পাকস্থলীতে এল কোথা থেকে?

উত্তর না পেয়ে ওই কিশোরীকে এবার চাপ দিয়ে নানা ভাবে জিজ্ঞাসাবাদ শুরু হয়। অবশেষে সে ভেঙে পড়ে। জানায় গত ৫ বছর ধরে সে নিজের মাথার চুল ছিঁড়ে খেয়ে ফেলে। এটা তার অভ্যাসে পরিণত হয়েছে।

চিকিৎসকেরা জানাচ্ছেন, সাধারণভাবে যাঁদের মানসিক ভারসাম্যের অভাব থাকে তাঁদের মধ্যে এমন আচরণ দেখা যায়। তবে ওই কিশোরী মানসিকভাবে ভারসাম্যহীন কিনা তা এখনও পরিস্কার নয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026