National

করোনায় মৃত বাবার সমাধির ওপর জন্মদিন পালন করল মেয়ে

বাবার প্রাণ কেড়েছে করোনা। সেই কষ্ট বুকে করে বাবার সমাধির ওপর জন্মদিন পালন করল মেয়ে। বাবার সঙ্গে জন্মদিন পালন করার এই ভিডিও প্রচুর মানুষের মনে দাগ কেটেছে।

চারধারে ক্ষেত জমি। তার মাঝেই রয়েছে একটি মাটির ঢিবি। সেখানেই সমাধিস্থ রয়েছেন এক ব্যক্তি। তাঁরই ক্ষেত জমিতে তাঁকে সমাধিস্থ করা হয়েছিল গত মে মাসে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে সেই সমাধির ওপর রাখা রয়েছে একটি সুন্দর চকলেট কেক। আর সেই কেকের সামনে বসে একটি ছোট্ট মেয়ে। বয়স মাত্র ৮ বছর।

পরনে একটা সাদা ও নীল রঙের জামা। তার জন্মদিনে সে সেজেছে সুন্দর করে। কেক কাটার জন্য তৈরি। বাবা মারা গেছেন তো কি হয়েছে।

ছোট্ট স্পন্দনা চেয়েছিল এবার সে অন্যান্য বারের মত বাবার সঙ্গেই জন্মদিন পালন করবে। তাই জন্মদিনের কেক সে কাটল ওই সমাধির ওপর রেখেই। তারপর কেকের প্রথম টুকরোটা রাখল সমাধির ওপর। প্রার্থনা করল আপনমনে।

গত মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ অনেক মানুষের সঙ্গে কেড়ে নেয় স্পন্দনার বাবা মহেশ কোসানাগারাকে। মৃত্যুর পর তাঁদের খেত জমিরই একধারে সমাধিস্থ করা হয় মহেশকে।

সেই সমাধির ওপর মাত্র ৩ মাস পর জন্মদিন পালন করল তাঁর মেয়ে। বাবার সঙ্গে জন্মদিন পালনটা সে ভুলতে পারেনি।

তাই এবার জন্মদিন আসার আগেই সে জানিয়ে দিয়েছিল বাবার সমাধিতেই সে পালন করবে জন্মদিন। কাটবে কেক। বাড়ির লোকজন তাতে না করেননি।

এই হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেখার পর অনেকেই তাঁদের চোখের জল ধরে রাখতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026