National

বিচের ওপর বেপরোয়া গাড়ি সোজা চলে গেল সমুদ্রে, ভাসল ঢেউয়ের তালে

একটি গাড়ি ভেসে বেড়াচ্ছে ঢেউয়ের তালে তালে। এই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায় নিমেষে। পুলিশ খবর পেয়ে তুলল চালককে।

সমুদ্র তট ধরে হিরো ও ভিলেনের গাড়ি নিয়ে টানটান দৃশ্য হোক বা সমুদ্রকে পাশে রেখে বালির ওপর দিয়ে নায়িকাকে নিয়ে গাড়ি ছুটিয়ে চলা, এমন দৃশ্য ফিরে ফিরে এসেছে সিনেমার পর্দায়।

কিন্তু সিনেমার সঙ্গে বাস্তবকে মিলিয়ে ফেললে যে মুশকিল তা বোধহয় ২৫ বছরের তরুণ বুজে উঠতে পারেননি। তাই সোনালি সমুদ্রতট ধরে প্রবল গতিতে গাড়ি ছুটিয়ে অ্যাডভেঞ্চারের আনন্দ উপভোগের চেষ্টা করছিলেন তিনি।

পাশে থাকা সমুদ্র দেখতে যতটা সুন্দর, তার জগতে প্রবেশ করলে যে ততটাই ভয়ংকর তা ওই তরুণ উপলব্ধি করলেন কিছুক্ষণের মধ্যেই।

গাড়ি নিয়ে জলের দিকে যেতেই আচমকা নিয়ন্ত্রণ হারান তিনি। গাড়ি ক্রমশ ঢেউয়ের তালে দুলতে থাকে। সমুদ্রের মধ্যে চলে যেতে থাকে হুণ্ডেই আই২০ গাড়িটি।

সমুদ্র অবশ্য গাড়ি নেয়নি। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। সেখানে তখন চালক তরুণ গাড়ি থেকে নেমে পড়েছেন। বুঝে উঠতে পারছেন না কী করবেন। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে। আর বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ওই তরুণকে গ্রেফতার করে।

ঘটনাটি ঘটেছে গোয়ার মরঝিম সমুদ্র সৈকতে। স্থানীয় রেন্ট-এ-কার সংস্থা থেকে গাড়িটি ভাড়ায় নিয়েছিলেন ওই তরুণ। তারপর ভিড়ে ঠাসা বালুকাবেলা দিয়ে গাড়ি ছোটাচ্ছিলেন তিনি।

তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলে যায় সমুদ্রে। গোয়ার বিশ্বখ্যাত বিচগুলিতে এখন ক্রমে পর্যটকের আনাগোনা বাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026