উদ্ধার হওয়া গণ্ডার শাবক, ছবি - আইএএনএস
জঙ্গলের ৭০ ভাগই চলে গেছে জলের তলায়। এমন প্রতি বর্ষায় হয়। কিন্তু সেই পরিস্থিতি তার দেখা হয়নি। কারণ গত বর্ষায় পৃথিবীর আলোই দেখেনি সে।
পৃথিবীতে এসেছেই বন্যার মাঝখানে। মাত্র ১০ দিন বয়সে প্রবল বন্যায় মায়ের কাছ থেকে সে হারিয়ে যায়। প্রবল জলের তোড়, চারিদিকে বাড়তে থাকা জল, কি খাবে তাও জানা নেই, কোথায় খাবার পাওয়া যায় বা কোনটা খাবার তাও জানেনা।
ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বোঝানোর মত সময় তার মা পায়নি। তার মধ্যেই সে হারিয়ে গেছে বন্যায়। ১০ দিনের কার্যত সদ্যোজাত গণ্ডার শাবকটিও ভেসেই যাচ্ছিল। কিন্তু নজরে পড়ে যায় বনকর্মীদের। তাঁরাই তাকে উদ্ধার করেন কোনওক্রমে।
মাতৃহারা গণ্ডার শাবকটিকে উদ্ধার করে এখন সুস্থ করে তোলার চেষ্টা চলছে। ফিডিং বোতল করে দুধ খাওয়ানো হচ্ছে। এত ছোট গণ্ডারকে বাঁচানো এবং জঙ্গলের পরিবেশের উপযুক্ত করে তোলা মুখের কথা নয়।
প্রতিবছরই কাজিরাঙা জঙ্গল বর্ষায় জলের তলায় চলে যায়। অধিকাংশ এলাকা বানভাসি চেহারা নেয়। বাড়তে থাকে জল। পশুরা আশ্রয় নেয় আশপাশের পাহাড়ের ঢালে। যেখানে জল পৌঁছতে পারেনা। খাবারের চরম অভাবে পড়ে তারা। তাতেও সব রক্ষা হয়না।
এ বছরই বন্যায় ৮টি হগ ডিয়ার, ২টি সোয়াম্প ডিয়ার ১টি লেঙ্গুড় ভেসে গেছে জলে। মৃত্যু হয়েছে তাদের। গত বছর এই মৃত্যুর সংখ্যা ছিল অনেক বেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…