National

দ্বিতীয় স্ত্রীকে খুশি করতে দৃশ্যম সিনেমার আইডিয়া কাজে লাগাল স্বামী

দৃশ্যম সিনেমা থেকেই পুরো আইডিয়া পেয়েছিল সে। তারপর ঠিক সেই পথ ধরেই দ্বিতীয় স্ত্রীর ইচ্ছা মেনে প্রথম পক্ষের মেয়েকে সরিয়ে দিল বাবা।

অজয় দেবগণের দৃশ্যম সিনেমার কাহিনি থেকে আইডিয়াটা নিয়েছিল অমিত শুক্লা। সেই আইডিয়া কাজে লাগিয়েই ওই ব্যক্তি মৌরানিপুর নামে একটি জায়গায় হাজির হয়েছিল।

বিড়ির ব্যবসা তার। সেই কাজে সে যে মৌরানিপুরে দিনের সিংহভাগ কাটিয়েছে তার প্রমাণ রাখতে কার্যত গায়ে পড়েই সেখানে বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়ায় সে। কথা বলে বিভিন্ন লোকের সঙ্গে।

অনেকটা গায়ে পড়েই নিজেকে মনে রাখানোর সব ব্যবস্থা করে। তারপর ফিরে আসে কাতরায় তার বাড়িতে। বাড়িতে ফিরেই সে হৈচৈ শুরু করে।

পাড়াপড়শি হাজির হন। অমিত জানায় সে মৌরানিপুর থেকে ফিরে দেখে তার ১৩ বছরের মেয়ে খুশি নিথর অবস্থায় খাটে পড়ে আছে। সে খুশিকে নিয়ে ছোটে স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ তদন্তে নেমে অমিতের কাছে জানতে চাইলে সে জানায় সারাদিন সে মৌরানিপুরে ছিল। তার দ্বিতীয় স্ত্রী নিজের প্রথম পক্ষের মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। বাড়িতে খুশি একাই ছিল।

পুলিশ তদন্ত শুরু করে বেশ কিছু জায়গায় অসঙ্গতি পায়। অবশেষে তাদের সব সন্দেহ গিয়ে পড়ে অমিতের ওপর। অমিতকে জেরা শুরু করেন তদন্তকারীরা। সেই জেরায় ভেঙে পড়ে অমিত। একসময় সব কিছু স্বীকার করে নেয় সে।

অমিত পুলিশকে জানায় তার দ্বিতীয় স্ত্রী কিছুতেই খুশির সঙ্গে থাকতে পারছিলনা। তাই অমিত ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিকল্পনা করেই পুরো ঘটনা ঘটায়।

স্ত্রীর বাপের বাড়ি যাওয়া, অমিতের মৌরানিপুর গিয়ে সকলকে দেখানো যে সে মৌরানিপুরেই ছিল সারাদিন, সবই ছিল পরিকল্পনার অঙ্গ।

আদপে অমিত মেয়েকে হত্যা করে তারপর বাড়ি থেকে বেরিয়ে মৌরানিপুরে পৌঁছে যায়। সেখানে সারাদিন কাটায়। পুরো ঘটনায় অজয় দেবগণের দৃশ্যম সিনেমার ছায়া স্পষ্ট। পুলিশ অমিত ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026