National

দেশে প্রথম, আকাশপথের সাহায্যে জন্ম নেবে ৫০ লক্ষ গাছ

এমনটাও হতে পারে তা হয়তো প্রযুক্তিই বিশ্বাস করাতে পারে। সেটাই এবার বাস্তবে হচ্ছে। দেশে এই প্রথম আকাশপথে হচ্ছে চারধার সবুজে ভরে ফেলার ব্যবস্থা।

এই প্রথম দেশে প্রযুক্তিকে এভাবে কাজে লাগিয়ে সবুজায়নের বন্দোবস্ত করা হচ্ছে। ৫০ লক্ষ গাছ নতুন করে জন্ম নেবে এই আকাশপথের হাত ধরেই।

বনাঞ্চলকে আরও ছড়িয়ে দিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৫০ লক্ষ গাছ পরিবেশকে আরও বেশি বাসযোগ্য করে তুলবে। প্রাকৃতিক ভারসাম্য আরও বেশি করে রক্ষা করবে।

তেলেঙ্গানার ৩৩টি জেলায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইসব জেলায় যে বনাঞ্চল রয়েছে সেখানে ড্রোনের সাহায্য নিয়ে অরণ্যের ফাঁকা জায়গায় গাছের বীজ ছড়িয়ে দেওয়া হবে।

এজন্য আকাশ থেকে ছোঁড়া হবে সিডবল বা বীজ থাকা বল। এগুলি সাধারণত ছোট ছোট মাটির বল হয়। যার মধ্যে দেওয়া থাকে বীজ।

আকাশ থেকে ফেলার পর তা থেকে এক সময় অঙ্কুর বার হয়ে তারপর চারা তৈরি হয়। ক্রমে বেড়ে ওঠে গাছ। তাও আবার আলাদা করে পরিচর্যা ছাড়াই। নিছক প্রাকৃতিক নিয়মে।

এজন্য তেলেঙ্গানার তথ্যপ্রযুক্তি দফতর, ইলেকট্রনিক ও যোগাযোগ দফতর এবং বন দফতর হাত মিলিয়েছে। যৌথ উদ্যোগে হায়দরাবাদের একটি ড্রোন স্টার্টআপ সংস্থা মারুত ড্রোনের সঙ্গে তারা কথা বলেছে। তারা সিডকপ্টার ড্রোন দিচ্ছে এই কাজে।

১২ হাজার হেক্টর জমিতে এই বীজ ছড়িয়ে দেওয়া হবে ড্রোনের সাহায্যে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘হরা ভরা’।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগেই সবুজ তেলেঙ্গানার কথা বলেছিলেন। ‘হরিত হরম’ নাম দিয়ে রাজ্যকে সবুজে ভরিয়ে তোলার কথা বলেছিলেন তিনি। সেই লক্ষ্যে এই পদক্ষেপ একটা বড় লাফ বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026