National

প্রেশারকুকারে আটকে গেল শিশুর মাথা, তারপর আশ্চর্য রক্ষা

এক ছোট্ট শিশুর মাথা প্রেশারকুকারে ঢুকে যায়। বাড়ির লোকজন অনেক চেষ্টা করেন যাতে তাকে উদ্ধার করা যায়। কিন্তু সম্ভব হয়নি।

মাত্র দেড় বছর বয়স। সবে অল্প অল্প হাঁটতে শিখেছে। আশপাশে যাই দেখছে তাই নেড়ে ঘেঁটে দেখছে সেটা কি? বোঝার চেষ্টা করছে। সবই তার কাছে খেলনা।

তেমনভাবেই সকলের অলক্ষ্যে একটি প্রেশারকুকারকেও খেলনাই ভেবেছিল সে। মাথাটা প্রেশারকুকারের ছোট গোল ফাঁকের মধ্যে গলিয়ে হয়তো দেখার চেষ্টা করছিল তার ভিতরে কি আছে! কিন্তু মাথা যেভাবে গলেছিল ভিতরে সেভাবে আর বার হল না।

এদিকে শিশুটি যে মাথা গলিয়ে ফেলেছে প্রেশারকুকারে তা বাড়ির লোকজন বুঝতে পারেন তার কান্না শুনে। সকলেই চেষ্টা শুরু করেন যাতে প্রেশারকুকার থেকে বার করে আনা যায় মাথা।

আবার খুব বেশি তাড়াহুড়ো টানাহেঁচড়াও করা যাচ্ছে না। তাতে হিতে বিপরীত হতে পারে। ক্ষতি হতে পারে শিশুটির।

অনেক চেষ্টার পরও বিফল হয়ে বাড়ির লোকজন ওই অবস্থাতেই তাকে নিয়ে হাসপাতালে ছোটেন। সেখানে চিকিৎসকেরা পরিস্থিতি দেখে হতবাক।

এমনি করে প্রেশারকুকার থেকে মাথা আর বার করা যে যাবে না তা তাঁরা বুঝে যান। তাহলে উপায়! উপায় একটাই। প্রেশারকুকার কেটে বার করে আনতে হবে মাথা। কিন্তু সে কাজেও ঝুঁকি রয়েছে।

কাটতে গেলে মাথায় আঘাত লাগতে পারে। বড় বিপদ হতে পারে। অনেক ভেবে একটি বিশেষ ধরণের গ্রাইন্ডিং মেশিন আনান তাঁরা।

তারপর টানা ২ ঘণ্টার চেষ্টায় অতি সন্তর্পণে চলে প্রেশারকুকার কাটার কাজ। তাও মাথা বাঁচিয়ে। তাতে সফলও হন চিকিৎসকেরা। বার করে আনা হয় শিশুটিকে।

অক্ষত অবস্থায় রক্ষা পায় শিশুটি। শিশুকে ফিরে পাওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে পরিবার। ঘটনাটি ঘটেছে আগ্রা শহরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026