উদ্ধার হওয়া ইজিপ্সিয়ান ভালচার, ছবি - আইএএনএস
বিশ্বে একটি তালিকা রয়েছে। যাতে অতিবিরল প্রজাতির জন্তু বা পাখিদের নাম নথিভুক্ত। বিশ্ব থেকে প্রায় মুছতে বসা এমনই এক বিদেশি পাখির দেখা মিলল ভারতে।
একটি চার্চের সামনে প্রায় আধমরা অবস্থায় পড়েছিল সেটি। হয়তো শেষ রক্ষা হতনা। তবে সময়মত বিষয়টি নজরে আসে এক ব্যক্তির।
তিনিই একটি এনজিওকে খবর দেন। এনজিওটি দ্রুত হাজির হয় সেখানে। বুঝতে অসুবিধা হয়নি যে প্রবল গরমে পাখিটি আর বাকিদের সঙ্গে উড়তে পারেনি। ডিহাইড্রেশনের কারণে পড়ে যায় মাটিতে। কম বয়স হওয়ায় আগ্রার গরম সহ্য করতে পারেনি সে।
এনজিওর তরফে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে পাখিটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গ্লুকোজ এবং ওষুধ দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। এই অতিবিরল পাখিটির নাম ইজিপ্সিয়ান ভালচার। বাংলা করলে দাঁড়ায় মিশরিয় শকুন।
শকুনের নানা ধরণ রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোট আকারের শকুন হল এই ইজিপ্সিয়ান ভালচার। এরা মাটি থেকে অনেক উঁচুতে উড়তে পারে।
কিছুটা করে ওড়ে। তারপর বিশ্রাম নেয়। তারপর ফের ওড়ে। সেই উড়ানে হয়তো বাকিদের সঙ্গে তাল মেলাতে পারেনি এই শিশু ইজিপ্সিয়ান ভালচারটি। তবে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
বিশ্ব তালিকার অতিবিরল প্রজাতির এই শকুনকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চলছে। সেদিক থেকেও এই পাখিটিকে বাঁচানো জরুরি।
সুস্থ হলেই তাকে প্রকৃতির বুকে ছেড়ে দেওয়া হবে বলে এনজিওর তরফে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…