National

দেশে দৈনিক সংক্রমণ কমল, বাড়ল অ্যাকটিভ রোগী

দেশে দৈনিক সংক্রমণ সামান্য হলেও কমল। ফের ৪৫ হাজারের নিচে এসেছে সংক্রমণ। অন্যদিকে দৈনিক মৃত্যুও বেশ কিছুটা কমেছে। বেড়েছে অ্যাকটিভ রোগী।

কয়েকদিন বাড়ার পর এদিন দেশে দৈনিক সংক্রমণ সামান্য হলেও আগের দিনের তুলনায় কমল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। আগের দিন তা ৪৫ হাজারের গণ্ডিও পার করে যায়। এদিন ফের তা ৪৫ হাজারে নিচে নেমেছে।

গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮ জন।

এদিন ১৮ লক্ষ ২৪ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গতদিনের চেয়ে কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৯ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়েছে। এদিন বেড়েছে ১১ হাজার ১৭৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯ জন।

দেশে অ্যাকটিভ রোগীর হার ১ শতাংশের নিচে নেমে আশার আলো জাগিয়েও ফের তা বাড়তে শুরু করেছে। এদিন বেড়ে অ্যাকটিভ রোগী হার দাঁড়িয়েছে ১.০৬ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৯৮৮ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজার ৪২৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৬০ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026