কোভিড-১৯, প্রতীকী ছবি
দেশে দৈনিক সংক্রমণে ফের একটা উর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। এদিন তা ৪৫ হাজারের গণ্ডিও পার করে গেল।
গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন।
এদিন ১৭ লক্ষ ৮৭ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। প্রায় গতদিনের মতই হয়েছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।
মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২১৫ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।
দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন বেড়েছে। এদিন বেড়েছে ১১ হাজার ৩৯৮ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন।
দেশে অ্যাকটিভ রোগীর হার ১ শতাংশের নিচে নেমে আশার আলো জাগিয়েও তা এদিন ফের ১ শতাংশের ওপরে গিয়ে দাঁড়িয়েছে ১.০৩ শতাংশে।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১৫৯ জন।
দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…