National

ডিভোর্স দিয়ে ভারতে আসা আফগান মহিলার বিরুদ্ধে চরম ফতোয়া তালিবানের

ফতোয়া জারি কথাটার সঙ্গে তালিবান নামটা জড়িয়ে গেছে। ডিভোর্স দিয়ে প্রাণ ভয়ে ভারতে পালিয়ে আসা এক মহিলার বিরুদ্ধে এবার চরম ফতোয়া জারি করল তালিবান।

সে প্রায় ৪ বছর আগের কথা। তখন আফগানিস্তানে তালিবান হামলা বজায় থাকলেও মার্কিন ও ন্যাটো বাহিনী থাকায় সেভাবে মাথাচাড়া দিতে পারেনি তারা। সেই সময় আর পাঁচজনের মত ঘর সংসার করছিলেন এক আফগান মহিলা। স্বামী ও ৪ সন্তানকে নিয়ে সংসার ছিল তাঁর।

এই সময় একদিন তিনি জানতে পারেন তাঁর স্বামী আসলে একজন সক্রিয় তালিবান সদস্য। একথা জানার পর আর স্থির থাকতে পারেননি তিনি। স্বামীকে ডিভোর্স দেন ওই মহিলা।

তবে এই ডিভোর্সের ফল যে কি ভয়ংকর হতে পারে তা অনুমেয় ছিল তাঁর কাছে। তাই ৪ মেয়ের মধ্যে ২ মেয়েকে নিয়ে কোনওক্রমে পালিয়ে ভারতে চলে আসেন তিনি।

অন্য ২ মেয়েকে বাধ্য হয়ে ফেলে আসতে হয় স্বামীর কাছে। পরে তিনি জানতে পারেন তাঁর সেই ২ সন্তানকে তাঁর স্বামী তালিবানের কাছে বেচে দিয়েছে।

ওই আফগান মহিলা এরপর দিল্লির একটি জিমে ইন্সট্রাক্টর হিসাবে কাজে যোগ দেন। সেই কাজ করেই তিনি মানুষ করতে থাকেন তাঁর ২ সন্তানকে।

তাঁর ২ মেয়ের একটির বয়স এখন ১৩, অন্যটির ১৪। নিজের মত করে গুছিয়ে নিয়েছিলেন তিনি জীবনটাকে। কিন্তু আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর এক ফতোয়া তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছে।

তালিবানি ফতোয়ায় তাঁর বিরুদ্ধে খোলা মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। তিনি চিন্তিত যে আফগানিস্তানে ফিরলে তাঁর ২ মেয়েকেও বেচে দেওয়া হবে। আর তাঁর হবে মৃত্যু।

এমন পরিস্থিতিতে তিনি সংবাদমাধ্যমের সামনে এলেন কেন? প্রশ্নের উত্তরে ওই মহিলা জানিয়েছেন এখন আফগানিস্তানের যা পরিস্থিতি তাতে সংকোচ ঝেড়ে ফেলে সেখানকার পরিস্থিতি ও তাঁদের পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে আফগানিস্তান থেকে আসা সব শরণার্থীর মুখ খোলা উচিত। সেই পদক্ষেপেই উৎসাহী যোগালেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026