ফাইল : অতিমারি পরিস্থিতিতে হায়দরাবাদের একটি স্কুলে পঠনপাঠন, ছবি - আইএএনএস
পশ্চিমবঙ্গে পুজোর পরে স্কুল খোলা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে অবশ্য এটাও জানিয়ে রেখেছেন সবই নির্ভর করছে করোনার গতিবিধির ওপর। কারণ তৃতীয় ঢেউয়ের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
যদিও সেই পরিস্থিতির মধ্যেই নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দিয়েছে গুজরাট। এবার সেই রাজ্যে খুলতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাসও। স্কুলে এসে আগের মতই পড়ুয়ারা ক্লাস করার সুযোগ পাবে। যদিও কিছু বিধিনিষেধ থাকছে।
২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুলের দরজা খুলে দিচ্ছে গুজরাট সরকার। তবে শর্ত থাকছে। যেমন ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়েই ক্লাস হবে। সেইসঙ্গে লাগবে অভিভাবকদের সম্মতিপত্র।
অভিভাবকরা রাজি থাকলে তবেই তাঁরা তাঁদের সন্তানকে স্কুলে পাঠাবেন। স্কুলে আসাটাও বাধ্যতামূলক নয়। চাইলে তবেই স্কুলে আসবে পড়ুয়ারা।
প্রসঙ্গত নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস ইতিমধ্যে স্কুলেই চালু হয়েছে গুজরাটে। গত ২৬ জুলাই থেকেই তারা স্কুল করছে। মন্ত্রিসভার বৈঠকের পর এবার ২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাসও চালু করায় সবুজ সংকেত দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
এদিকে আগেই সে রাজ্যে দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক ছাত্রছাত্রীদের ক্লাস করার ছাড়পত্র মিলেছিল। গুজরাট স্কুল খোলার রাস্তায় হাঁটলেও দেশের অধিকাংশ রাজ্যে এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় অনেকেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে ইতস্তত করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…