National

২০ তলা বাড়ির ৪ তলা দিয়ে ছুটছে মেট্রো, বাকি তলায় অফিস

একটি ২০ তলা বাড়ির পেট চিরে যাত্রী নিয়ে ছুটছে মেট্রো। এমন দৃশ্য যে এ দেশে দেখা যাবে এমনটা কল্পনাও করেননি কেউ। কিন্তু সেটাই হল।

মাটির তলা দিয়ে মেট্রো ছুটছে, ওপরে ছুটছে গাড়ি। গঙ্গার তলা দিয়েও ছুটে যাবে মেট্রো। ট্রেন লাইন, খালের তলা দিয়েও মেট্রো ছুটছে কলকাতায়।

আবার অনেক জায়গায় মাটির ওপর দিয়েও তা যাত্রী নিয়ে ছুটে চলেছে গন্তব্যে। এসব ক্ষেত্রে আশপাশে বাড়ি পড়ছে বটে। তবে সেসব বাড়ির সঙ্গে কিছুটা দূরত্ব অবশ্যই রয়েছে।

এদিকে কলকাতার পাশাপাশি এখন ভারতের অনেক শহরেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তেমনই একটি শহর নাগপুর। যেখানে মেট্রো পরিষেবা শুধু চালুই হয়নি, এক আজব জায়গা দিয়ে ছুটে যাচ্ছে মেট্রো।

এবার নাগপুরের সীতাবুলদি-জিরো মাইল-কস্তুরচন্দ পার্ক-এর মধ্যে মেট্রো পরিষেবা চালু হল। যা ১.৬ কিলোমিটার পথ অতিক্রম করবে।

এই রুটে মেট্রো লাইনকে এক অভিনব উপায়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি ২০ তলা বাণিজ্যিক অট্টালিকার ৪ তলার পেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেট্রোর লাইন। বাড়িটির অন্য তলায় যেমন নানা অফিস রয়েছে তেমনই আছে। সেখানে মানুষ কাজও করছেন।

যা দেখা যাচ্ছে যে ওই বাড়িটির কোনও অফিসে কর্মরত কাউকে মেট্রো ধরতে হলে বাড়ি থেকে বার হওয়ার দরকার নেই। কেবল ৪ তলায় চলে এলেই হবে। মেট্রো আপাতত চালু হলেও বাকি অংশে পরিষেবা চালুর জন্য কাজ চলছে জোরকদমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026